Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
রাজশাহীতে আ.লীগ সাধারণ সম্পাদক খুন: লিটন, এমপি আসাদকে মদতদাতা বললেন শাহরিয়ার আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2024, 12:00 am
Last modified: 28 June, 2024, 12:02 am

Related News

  • মালিক-শ্রমিক বিরোধের জেরে রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • বন্দিদের হত্যার পর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতেন জিয়াউল আহসান: ট্রাইব্যুনালে সাক্ষী
  • ‎রাজশাহীতে স্প্রিং খুলে ট্রেন লাইনচ্যুত
  • আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল শুরু
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ

রাজশাহীতে আ.লীগ সাধারণ সম্পাদক খুন: লিটন, এমপি আসাদকে মদতদাতা বললেন শাহরিয়ার আলম

বাবুল হত্যার সঠিক তদন্ত চান জানিয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আওয়ামী লীগের যে-সব হাইব্রিড নেতা এ হত্যাটাকে জায়েজ করার চেষ্টা করছে, আমাদের ওপর মামলা করার হুমকি দিয়েছে; তারা যদি মামলা না করে, সাতদিন পর আমি তাদের বিরুদ্ধে মামলা করব।’
টিবিএস রিপোর্ট
28 June, 2024, 12:00 am
Last modified: 28 June, 2024, 12:02 am
নিহত আশরাফুল ইসলাম বাবুল। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল খুনের জন্য বৃহস্পতিবার  (২৭ জুন) রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও এমপি আসাদুজ্জামান আসাদকে দোষারোপ করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তবে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন উভয়ই অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যান। শনিবার রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ও বাঘা পৌর মেয়র আক্কাস আলীর সমর্থকদের মধ্যে প্রায় এক ঘণ্টা সংঘর্ষে তিনি আহত হন।

বৃহস্পতিবার সকাল ১১টায় বাঘা মডেল হাইস্কুলে আশরাফুলের জানাজায় অংশ নেওয়ার পর শাহরিয়ার বলেন, 'আওয়ামী লীগ নেতা বাবুল হত্যায় মূল মদতদাতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।' 

হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদের সঙ্গে সবসময় দেখা যেত দাবি করে তিনি বলেন, 'মদতদাতা হিসেবে [আসামিদের পাশাপাশি] লিটন, আসাদ ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দীন লাবলুর নামও মামলায় আসা উচিত।'

এ মন্তব্যের প্রতিবাদে এদিন বিকেলে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'লাশ নিয়ে রাজনীতি করতেই উদ্দেশ্যমূলকভাবে বিদ্বেষপূর্ণ এমন মন্তব্য করা হয়েছে। যা কোনোভাবেই কাম্য না।'

'যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত স্নেহবৎসল ছিলেন। তার মৃত্যুতে আমি নিজেই শোকাহত। আমি চাই তার মৃত্যুর সঠিক তদন্ত হোক,' তিনি যোগ করেন।

সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ শাহরিয়ারের অভিযোগের প্রেক্ষিতে বলেন, 'এ অভিযোগ দিয়ে হত্যাটাকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে।'

বাবুল হত্যার সঠিক তদন্ত চান জানিয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগের যে-সব হাইব্রিড নেতা এ হত্যাটাকে জায়েজ করার চেষ্টা করছে, আমাদের ওপর মামলা করার হুমকি দিয়েছে; তারা যদি মামলা না করে, সাতদিন পর আমি তাদের বিরুদ্ধে মামলা করব।'

গত শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে বাঘা উপজেলা চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় পৌনে ১ ঘণ্টার সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিপেটা করে।

সংঘর্ষে আশরাফুল ইসলামের মাথা ফেটে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংঘর্ষের ২৪ ঘণ্টা পর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।

এদিকে আশরাফুল ইসলাম হত্যার বিচার দাবি এবং খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে 'অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলমের' শাস্তির দাবিতে রাজশাহী মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ আগামীকাল শুক্রবার (২৮ জুন) রাজশাহীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বাঘা / আওয়ামী লীগ নেতার মৃত্যু / নেতা হত্যা / হত্যা / শাহরিয়ার আলম / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • মালিক-শ্রমিক বিরোধের জেরে রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • বন্দিদের হত্যার পর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতেন জিয়াউল আহসান: ট্রাইব্যুনালে সাক্ষী
  • ‎রাজশাহীতে স্প্রিং খুলে ট্রেন লাইনচ্যুত
  • আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল শুরু
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net