Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 June, 2024, 06:35 pm
Last modified: 29 June, 2024, 01:33 pm

Related News

  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, ইতিবাচক সাড়া রাষ্ট্রদূতের
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • বিনিয়োগ বাড়লে এডিপির আকার কম হলেও অর্থনীতিতে বড় সমস্যা হতো না: পরিকল্পনা উপদেষ্টা
  • বেপজার নিয়ন্ত্রণে যাচ্ছে সাভারের চামড়া শিল্পনগরী
  • বেজা, বেপজা-সহ সব বিনিয়োগ সংস্থাকে ফেব্রুয়ারির মধ্যে এক করার পরিকল্পনা সরকারের

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

আলপেন বানিয়ান গার্মেন্টসসহ মোট ২৯টি কোম্পানি বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৬৮৮ মিলিয়ন ডলারের প্রস্তাবিত বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টিবিএস রিপোর্ট
25 June, 2024, 06:35 pm
Last modified: 29 June, 2024, 01:33 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

চীনা প্রতিষ্ঠান আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেড বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) অর্থনৈতিক অঞ্চলে ১০৮.৯৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

মঙ্গলবার (২৫ জুন) ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তির আওতায় কোম্পানিটি ৯০ হাজার বর্গমিটার এলাকায় একটি পোশাক কারখানা স্থাপন করবে যেখানে বছরে চার কোটি ৩০ লাখ পিস উভেন ও নিট পোশাক তৈরি করা হবে। কারখানাটি সম্পূর্ণরূপে চালু হলে ১২ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির এবং আলপেন বানিয়ান গার্মেন্টসের পরিচালক লি তিয়ানিং বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করা কোনো একটি কোম্পানির কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ প্রস্তাবিত বিনিয়োগ হবে এটি।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য আলপেন বানিয়ান গার্মেন্টসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বেপজা তৈরি পোশাক ও টেক্সটাইলসহ সকল খাতের বিনিয়োগকে স্বাগত জানায়, তবে অটোমোবাইল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল, আইটি পণ্য ইত্যাদির মতো বৈচিত্র্যময় খাতে আরও বিনিয়োগকে উৎসাহিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজার সবচেয়ে বড় উদ্যোগ এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য দেশ-বিদেশের বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বেপজা।

আলপেন বানিয়ান গার্মেন্টসসহ মোট ২৯টি কোম্পানি বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৬৮৮ মিলিয়ন ডলারের প্রস্তাবিত বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তৈরি পোশাক এবং টেক্সটাইল ছাড়াও এ লিজ কোম্পানিগুলোর ফুটওয়্যার অ্যান্ড ফুটওয়্যার অ্যাক্সেসরিজ, তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম, চুলের যত্নের পণ্য ও আনুষাঙ্গিক উপাদান, লুব্রিকেটিং তেল, ডিসপোজেবল কাটলারি ইত্যাদির মতো বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করার কথা রয়েছে।

বেপজা অর্থনৈতিক অঞ্চলের তিনটি কোম্পানি ইতোমধ্যে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে এবং আরও তিনটি কোম্পানি এ বছরের মধ্যে তাদের প্রথম রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বেপজা / বেপজা অর্থনৈতিক অঞ্চল / বিনিয়োগ / চীনা বিনিয়োগ / চীনা বিনিয়োগকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, ইতিবাচক সাড়া রাষ্ট্রদূতের
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • বিনিয়োগ বাড়লে এডিপির আকার কম হলেও অর্থনীতিতে বড় সমস্যা হতো না: পরিকল্পনা উপদেষ্টা
  • বেপজার নিয়ন্ত্রণে যাচ্ছে সাভারের চামড়া শিল্পনগরী
  • বেজা, বেপজা-সহ সব বিনিয়োগ সংস্থাকে ফেব্রুয়ারির মধ্যে এক করার পরিকল্পনা সরকারের

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net