Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
বিনিয়োগ বাড়লে এডিপির আকার কম হলেও অর্থনীতিতে বড় সমস্যা হতো না: পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2026, 05:00 pm
Last modified: 12 January, 2026, 05:28 pm

Related News

  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো

বিনিয়োগ বাড়লে এডিপির আকার কম হলেও অর্থনীতিতে বড় সমস্যা হতো না: পরিকল্পনা উপদেষ্টা

তিনি বলেন, 'শুধু এডিপির আকার ছোট হওয়ার কারণেই অর্থনীতিতে যে মন্দাভাব দেখা যাচ্ছে, বিষয়টি তা নয়। মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবির হয়ে পড়া।'
টিবিএস রিপোর্ট
12 January, 2026, 05:00 pm
Last modified: 12 January, 2026, 05:28 pm
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি: বাসস

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শুধু এডিপির আকার ছোট হওয়ার কারণেই অর্থনীতিতে যে মন্দাভাব দেখা যাচ্ছে, বিষয়টি তা নয়। মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবির হয়ে পড়া। বিনিয়োগ বাড়লে এডিপি কিছুটা কম হলেও অর্থনীতিতে বড় ধরনের সমস্যা হতো না; বরং কর্মসংস্থান ও উৎপাদন স্বাভাবিক গতিতে এগোতে পারত।

সোমবার (১২ জানুয়ারি) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, 'এই সময়ে অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক হলো রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রেমিটেন্সের বড় অংশ গ্রামে যাচ্ছে, ফলে যেসব এলাকায় রেমিটেন্স বেশি সেখানে বাড়িঘর নির্মাণ, দোকানপাট, সেবা খাত ও ক্ষুদ্র ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে। এসব এলাকায় দারিদ্র্যের চাপ তুলনামূলকভাবে কম।'

তবে রেমিটেন্সের সুফল সব এলাকায় সমানভাবে পৌঁছাতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, 'যেসব এলাকায় রেমিটেন্স প্রবাহ নেই, সেখানে উন্নয়ন প্রকল্পের গতি ধীর ছিল এবং নতুন প্রকল্পও তেমন নেওয়া হয়নি। ফলে এসব অঞ্চল তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যুক্ত হয়েছে—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পুরো সময়জুড়ে বাংলাদেশ ব্যাংক সুদের হার তুলনামূলকভাবে বেশি রেখেছে। উচ্চ সুদের হার বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে।'

বিনিয়োগের পরিবেশ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, 'যদিও বড় বিনিয়োগ আসা বা না আসা কেবল সুদের হারের ওপর নির্ভর করে না; সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত নিশ্চয়তার বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। আমাদের করা এক জরিপে দেখা গেছে, তাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো ঋণ পাওয়া এবং স্বল্প সুদে চলতি মূলধনের অভাব। কম সুদে ঋণ না পেলে তাদের ব্যবসার স্বাভাবিক কার্যক্রম চালানোই কঠিন হয়ে পড়ে।'

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি নিয়ে তিনি উল্লেখ করেন, 'বাংলাদেশ ব্যাংক দাবি করেছে যে, চলতি মূলধনের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে ব্যাংকগুলোর কাছে কম সুদের বিশেষ ক্রেডিট লাইন দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হলো—যেসব খাতে বেশি সুদ পাওয়া যায়, বাণিজ্যিক ব্যাংকগুলো সেদিকেই বেশি ঝুঁকেছে। ফলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রত্যাশিত পরিমাণে ঋণ পাননি।'

ভবিষ্যৎ অর্থনীতি ও নীতি নির্ধারণ বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'সুদের হার যদি আরও আগে এবং ধীরে কমানো হতো, তাহলে পরিস্থিতি কিছুটা সহনীয় হতে পারত। আমার ধারণা, অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে না। তবে এটাও সত্য যে বাংলাদেশ ব্যাংক বর্তমানে তাদের মুদ্রানীতি নির্ধারণে তুলনামূলকভাবে স্বাধীনভাবে চলছে।'

Related Topics

টপ নিউজ

পরিকল্পনা উপদেষ্টা / বিনিয়োগ / রেমিটেন্স প্রবাহ / সুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net