Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
৪ মিলিয়ন ডলারের ১৮০০ হর্সপাওয়ারের হাইব্রিড গাড়ি আনলো বুগাটি

আন্তর্জাতিক

সিএনএন
22 June, 2024, 11:50 am
Last modified: 22 June, 2024, 12:31 pm

Related News

  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 

৪ মিলিয়ন ডলারের ১৮০০ হর্সপাওয়ারের হাইব্রিড গাড়ি আনলো বুগাটি

গাড়িটিতে অ্যাপল কারপ্লেসহ বড় একটি ডিসপ্লে রয়েছে। তবে এটি সবসময় দেখা যাবে না। শুধু চালক নির্দেশনা দিলেই সেটি দৃশ্যমান হবে। মূলত কম্পিউটার ডিসপ্লের ধারণা পুরোনো হয়ে যাচ্ছে; এমন ধারণা থেকেই এটি করা হয়েছে।
সিএনএন
22 June, 2024, 11:50 am
Last modified: 22 June, 2024, 12:31 pm
ছবি: সংগৃহীত

বাজারে চার মিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন মডেলের গাড়ি নিয়ে এসেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি বুগাটি। প্রায় ১৮০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন গাড়িটির মডেলের নাম বুগাটি ট্যুরবিলিয়ন।

অনেকেই হয়তো ভাবতে পারেন মডেলটি হয়তো পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি। তবে বিলাসবহুল গাড়িটি মূলত হাইব্রিড মডেলের। তিনটি বৈদ্যুতিক মোটরের পাশাপাশি এতে রয়েছে ১৬ সিলিন্ডারের গ্যাস ইঞ্জিন।

অন্যদিকে কোম্পানিটির আরেক জনপ্রিয় বুগাটি চিরন মডেলের গাড়িটি ৩.৩ মিলিয়ন ডলার মূল্যের। যেটি প্রায় ১৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন।

ছবি: বুগাটি ডটকম

বুগাটি ট্যুরবিলিয়ন মডেলের গাড়িটি এক চার্জে প্রায় ৩৭ মাইল পর্যন্ত যেতে পারে। এরপর আবার গ্যাসচালিত সিলিন্ডারের মাধ্যমে এটি চালানো যায়। একইসাথে চালক চাইলে বৈদ্যুতিক ও গ্যাস দুটিকে বারবার পরিবর্তন করেও চালাতে পারেন।

গাড়িটিতে অ্যাপল কারপ্লেসহ বড় একটি ডিসপ্লে রয়েছে। তবে এটি সবসময় দেখা যাবে না। শুধু চালক নির্দেশনা দিলেই সেটি দৃশ্যমান হবে। মূলত কম্পিউটার ডিসপ্লের ধারণা পুরোনো হয়ে যাচ্ছে; এমন ধারণা থেকেই এটি করা হয়েছে।

ছবি: বুগাটি ডটকম

এই সম্পর্কে বুগাটি রিম্যাকের চিফ এক্সিকিউটিভ ম্যাট রিম্যাক বলেন, "গাড়িটি আগামী ৫০ থেকে ১০০ বছর পর কেমন দেখাবে সেটি ভেবে আমরা তৈরি করেছি। সেক্ষেত্রে এটা স্পষ্ট যে, স্ক্রিন থাকলে গাড়িটি ততোটা দুর্দান্ত দেখাবে না।"

ফ্রান্সের মোলশেইমে বুগাটির কারখানায় গাড়িগুলো তৈরি করা হবে। এক্ষেত্রে মডেলটির মাত্র ২৫০টি গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বুগাত্তি / বিলাসবহুল গাড়ি / গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল 

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net