Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এটা হতেই পারে’

খেলা

টিবিএস রিপোর্ট
11 June, 2024, 01:00 am
Last modified: 11 June, 2024, 01:26 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এটা হতেই পারে’

বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারায় হতাশ হওয়ার কথা বাংলাদেশ দলের। অধিনায়ক শান্ত অবশ্য বললেন, ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে।
টিবিএস রিপোর্ট
11 June, 2024, 01:00 am
Last modified: 11 June, 2024, 01:26 am

ছোট লক্ষ্য তাড়ায় তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে বাংলাদেশের জয় সহজই মনে হচ্ছিল। দলকে অনেকটা পথ এগিয়ে হৃদয় আউট হলে চাপ বাড়ে। যে চাপ কাটিয়ে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ, সঙ্গে ছিলেন জাকের আলী। শেষ ৬ বলে ১১ রানের মহাগুরুত্বপূর্ণ সময়ে জাকের পারলেন না। 

এরপরও সুযোগ থাকলো, ২ বলে দরকার ৭ রান। কেশব মহারাজের করা ফুলটসে সজোরে ব্যাট চালিয়েও লং অনে এইডেন মার্করামের হাতে ধরা পড়ে গেলেন মাহমুদউল্লাহ, আর ওখানেই লেখা হয়ে গেল বাংলাদেশ হার। শেষ বলে তাসকিন আহমেদ চেষ্টা করলেন, কিন্তু ফুলটস থেকে এক রানের বেশি নিতে পারলেন না। 

সোমবার রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি এবং এই ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অপরাজেয়ই থেকে গেলে প্রোটিয়ারা। এ নিয়ে ৯টি টি-টোয়েন্টির সবগুলোতে জিতলো তারা, বিশ্বকাপে জিতলো চার ম্যাচে। 

বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারায় হতাশ হওয়ার কথা বাংলাদেশ দলের। অধিনায়ক শান্ত অবশ্য বললেন, ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে, 'এই ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। আমরা প্রায় জিতেও গেছিলাম, কিন্তু শেষ দুই ওভারে দক্ষিণ আফ্রিকা ভালো বোলিং করেছে। ক্রিকেটে এমনটা হতেই পারে।' 

এই ম্যাচে সৌম্য সরকারের জায়গায় একাদশে এসেছেন জাকের আলি। তাওহিদ হৃদয় আউট হওয়ার পর উইকেটে আসেন তিনি। তখনও বাংলাদেশের তিন ওভারে ২০ রান দরকার ছিল। মাহমুদউল্লাহকে নিয়ে জাকের সেই কাজটা সারতে পারবেন বলেই বিশ্বাস ছিল দলের, 'সবাই চাপে ছিল। তবে জাকের থাকাতে আত্মবিশ্বাসীও ছিলাম। কিন্তু তা আর হয়নি, তবে এমনটা হতেই পারে।' 

আজ বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক শান্ত, 'শেষ দুই ম্যাচে তানজিম কঠোর পরিশ্রম করেছে। আমাদের আজকে নতুন বলে উইকেট নেওয়া দরকার ছিল। সে সেটা এনে দিয়েছে।' 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট দল / নাজমুল হোসেন শান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net