Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
দুদকে হাজির হতে ২৩ জুন পর্যন্ত সময় পেলেন বেনজীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 05:35 pm
Last modified: 06 June, 2024, 05:39 pm

Related News

  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

দুদকে হাজির হতে ২৩ জুন পর্যন্ত সময় পেলেন বেনজীর

তার ব্যক্তিগত শুনানির দিন ৬ জুন নির্ধারিত থাকলেও শুনানিতে উপস্থিত না হওয়ায় ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তারিখ ২৩ জুন ধার্য করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 05:35 pm
Last modified: 06 June, 2024, 05:39 pm
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি: সংগৃহীত

নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ আয় বহির্ভূত সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য সময় পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৬ জুন) দুদুক কার্যালয়ে হাজির হওয়ার কথা থাকলেও তার আইনজীবী আরো সময় চেয়ে আবেদন করলে সেটি মঞ্জুর করে আগামী ২৩ জুন তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুদকের অনুসন্ধান টিম।

দুদক থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেনজীর আহমেদ এর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী দলের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে তার ব্যক্তিগত শুনানির দিন ০৬ জুন নির্ধারিত ছিল। কিন্তু তিনি শুনানিতে উপস্থিত না হওয়ায় ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তারিখ ২৩ জুন ধার্য করা হয়েছে।

দুদকের একজন কর্মকর্তা টিবিএসকে জানিয়েছেন, আগামী ২৩ জুন বেনজীর আহমেদ আত্মপক্ষ সমর্থন করে দুদকে হাজির না হলে তার বক্তব্য শোনার জন্য আইন অনুযায়ী দুদক তাকে আর কোনো সময় দেবে না। আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ সময় দেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ২৩ জুন বেনজীর হাজির না হলে অনুসন্ধান দল ধরে নেবে তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোর বিষয়ে তার কোনো বক্তব্য নেই এবং সকল অভিযোগ সত্য হিসেবে আমলে নিয়ে অনুসন্ধান দল পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবে। সে অনুযায়ী আনুষ্ঠানিকভাবে দুদক তার বিরুদ্ধে মামলা করবে।

সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। তিনি ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের তথ্য তুলে ধরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সম্পদ অনুসন্ধানের দাবি ওঠে।

এরপর তার আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধান করতে নামে দুদক। অনুসন্ধানে বেনজীরের বিপুল সম্পত্তির খোঁজ পায় সংস্থাটি। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার ক্রোক করার নির্দেশ দেন আদালত। 

দুদক এখন পর্যন্ত বেনজীর ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং ৩টি বিও অ্যাকাউন্ট (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বেনজীর আহমেদ / দুদক / জিজ্ঞাসাবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net