Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
প্রতি টানে বাড়তি পয়সা: বাড়ছে সিগারেটের দাম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 03:20 pm
Last modified: 06 June, 2024, 03:28 pm

Related News

  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • ‎বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, সরবরাহ থাকায় সবজির দাম তুলনামূলক কম
  • সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যগুলো বাস্তবায়নই মূল চালেঞ্জ: সিপিডি
  • নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল
  • বাজেটে সামাজিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে: অ্যামচ্যাম

প্রতি টানে বাড়তি পয়সা: বাড়ছে সিগারেটের দাম

আগামী বাজেটে সব ধরনের সিগারেট ও তামাকের ওপর করের হার বাড়িয়ে ৭০ শতাংশ করার প্রস্তাব করেছে সরকার।
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 03:20 pm
Last modified: 06 June, 2024, 03:28 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

২০১৪–২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের আগে থেকেই সিগারেটের ওপর কর বাড়ানোর আহ্বান করা হচ্ছিল। প্রস্তাবিত বাজেটে সিগারেটের ওপর কর বাড়তে চলেছে।

সরকার আগামী অর্থবছরে বড় অঙ্কে রাজস্ব আয় করতে চায়। আর এ লক্ষ্যমাত্রা অর্জনে সিগারেট একটি বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সরকারের বার্ষিক রাজস্বের প্রায় ১৩ শতাংশ আসে সিগারেট পণ্য থেকে।

আগামী বাজেটে সব ধরনের সিগারেট ও তামাকের ওপর করের হার বাড়িয়ে ৭০ শতাংশ করার প্রস্তাব করেছে সরকার।

সিগারেটের দামের ওপর ভিত্তি করে চারটি স্তর রয়েছে: নিম্ন, মাঝারি, উচ্চ, ও প্রিমিয়াম। বর্তমানে ১০টি সিগারেট শলাকার একটি প্যাকেটের দাম যথাক্রমে ৪৫ টাকা, ৬৭ টাকা, ১১৩ টাকা এবং দেড়শ টাকা।

এই চারটি স্তরে সম্পূরক শুল্ক হচ্ছে ৫৮ শতাংশ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত।

প্রতিটি স্তরের জন্য সিগারেটের খুচরা মূল্য পাঁচ টাকা বা তার বেশি বাড়তে যাচ্ছে। এছাড়া কিছু স্তরে শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতি মনে করে, ৭০ শতাংশ করের ফলে দেশে ধূমপান প্রায় ৬৬ শতাংশ কমে আসবে। প্রায় ৭০ লাখ ধূমপায়ী ধূমপান ত্যাগ করবেন এবং প্রায় ৭১ লাখ যুবক ধূমপানে অভ্যস্ত হওয়া বন্ধ করবেন।

পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারের জন্য আয় হবে এক হাজার ৭০০ কোটি টাকার রাজস্ব।

সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, দেশের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৩ শতাংশ তথা প্রায় তিন কোটি ৭৮ লাখ মানুষ ধূমপান করেন। তাছাড়া প্রায় ১৫ লাখ মানুষ তামাকজনিত রোগে ভুগছেন। তামাকজনিত রোগের চিকিৎসায় সরকারের ব্যয় তামাক শিল্প থেকে আয়ের চেয়ে অনেক বেশি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের মতে, তামাকজনিত রোগে বছরে প্রায় এক লাখ ৬১ হাজার মানুষ মারা যান। এতে যথেষ্ট অর্থনৈতিক ক্ষতি হয়।

কেবল ২০১৭–১৮ অর্থবছরেই তামাক ব্যবহারের ফলে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, যেখানে এ খাত থেকে রাজস্বের পরিমাণ ছিল ২২ হাজার ৮১০ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৪-২৫ / সিগারেটের দাম / বাজেট / কর বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • ‎বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, সরবরাহ থাকায় সবজির দাম তুলনামূলক কম
  • সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যগুলো বাস্তবায়নই মূল চালেঞ্জ: সিপিডি
  • নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল
  • বাজেটে সামাজিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে: অ্যামচ্যাম

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net