Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
উদ্ধার হওয়া দেহাংশ কার? ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা যাচ্ছেন এমপি আনারকন্যা 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
29 May, 2024, 12:55 pm
Last modified: 29 May, 2024, 01:04 pm

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি
  • মতিঝিলে রুমমেটকে হত্যার পর ৭ টুকরো: আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে
  • পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

উদ্ধার হওয়া দেহাংশ কার? ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা যাচ্ছেন এমপি আনারকন্যা 

ডিএনএ পরীক্ষার জন্য আগামী দুই দিনের মধ্যেই ডরিনের কলকাতায় যাওয়ার কথা রয়েছে
টিবিএস ডেস্ক
29 May, 2024, 12:55 pm
Last modified: 29 May, 2024, 01:04 pm
ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ফাইল ছবি: ফেসবুক

কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংকে পাওয়া মরদেহের অংশ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের কি-না, তা পরীক্ষার জন্য কলকাতা যাচ্ছেন নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। খবর আনন্দবাজার পত্রিকার। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডিএনএ পরীক্ষার জন্য আগামী দুই দিনের মধ্যেই ডরিনের কলকাতায় যাওয়ার কথা রয়েছে। 

উদ্ধার হওয়া মরদেহের অংশ, চুলের ডিএনএ-র সঙ্গে নিহত সংসদ সদস্যের মেয়ের ডিএনএ মিলিয়ে দেখা হবে। এরপরেই নিশ্চিত হওয়া যাবে, উদ্ধার হওয়া মরদেহের অংশগুলো ভারতে গিয়ে নিখোঁজ ও নিহত হওয়া এমপি আনারের কি-না।

এর আগে, মঙ্গলবার (২৮ মে) কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক ও বর্জ্য নিষ্কাশনের পাইপ থেকে মরদেহের অংশ উদ্ধার করেন তদন্তকারীরা। কলকাতায় অবস্থানরত বাংলাদেশের তিন সদস্যের গোয়েন্দা দলের একজন মঙ্গলবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

তদন্তকারীদের সন্দেহ, উদ্ধার হওয়া মরদেহের এসব অংশ ঝিনাইদহের নিহত এমপি আনারের হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে ইতোমধ্যেই নমুনাগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এমপি আনার হত্যা মামলার তদন্ত করতে গত ২৬ মে কলকাতায় যায় বাংলাদেশ গোয়েন্দা শাখার একটি দল।

এ বিষয়ে ডিবি প্রধান হারুন-অর-রশিদ বলেছিলেন, তাদের টিম প্রথমে ঘটনাস্থল পরিদর্শনের পর, মুম্বাইয়ে কসাইয়ের কাজ করা বাংলাদেশি নাগরিক জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবে।

জিহাদকে আগেই গ্রেপ্তার করা হয়েছে এবং সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেন থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে বাগডোবা খালেও তল্লাশি অভিযান চালায় তারা। জিহাদ ওই খালে দেহের কিছু অংশ ফেলে দেওয়ার কথা জানানোর পর, দুই দেশের পুলিশ বাগডোবা খালেও উদ্ধার অভিযান শুরু করে।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার পর ১৪ মে থেকে নিখোঁজ ছিলেন এমপি আনায়ারুল আজীম আনার। এর পরিপ্রেক্ষিতে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কলকাতায় তার বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বাংলাদেশে অভিযোগ দায়ের করেন।
 
Related Topics

টপ নিউজ

এমপি আজীম / ভারতে বাংলাদেশি এমপি হত্যা / এমপি আনোয়ারুল আজিম / এমপি আজিম হত্যা / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি
  • মতিঝিলে রুমমেটকে হত্যার পর ৭ টুকরো: আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে
  • পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, ধর্ষণের পর হত্যার অভিযোগ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net