Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
মাত্র এক বছর ১৫২ দিন বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পীর স্বীকৃতি পেয়েছে ঘানার বিস্ময়বালক!

আন্তর্জাতিক

বিবিসি
24 May, 2024, 12:40 pm
Last modified: 24 May, 2024, 12:49 pm

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 
  • হারিয়ে যাওয়ার আগে জয়নুল, সুলতানদের ছবি পুনরুদ্ধারের লড়াই
  • গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অবহেলিত, শিল্পকর্ম সংরক্ষণের প্রচেষ্টায় শিল্পকলা একাডেমি

মাত্র এক বছর ১৫২ দিন বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পীর স্বীকৃতি পেয়েছে ঘানার বিস্ময়বালক!

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ পাঁচ মাসের যাচাই শেষে গত সোমবার ঘানার এস-লিয়াম নানা স্যাম আনক্রাহকে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দিয়েছে।
বিবিসি
24 May, 2024, 12:40 pm
Last modified: 24 May, 2024, 12:49 pm
ঘানার বিস্ময়বালক এস-লিয়াম নানা স্যাম আনক্রাহ। ছবি: শ্যান্টেল কুকুয়া এঘান

মাত্র এক বছর ১৫২ দিন বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পীর স্বীকৃতি পেয়েছে ঘানার এস-লিয়াম নানা স্যাম আনক্রাহ।

স্যামের মা শ্যান্টেল কুকুয়া এঘান নিজেই একজন চিত্রশিল্পী। স্যামের স্বীকৃতি পাওয়া নিয়ে উচ্ছ্বসিত এঘান বলেন, "ও এখনই জানে কোন রং এর সাথে কোন রং মেশাতে হয়।"

ইঘান জানিয়েছেন, স্যামের বয়স যখন ছয় মাস তখন তিনি সন্তানের প্রতিভার বিষয়টি টের পান।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড (জিডাব্লিউআর) কর্তৃপক্ষ পাঁচ মাসের যাচাই শেষে গত সোমবার (২০ মে) আনুষ্ঠানিকভাবে স্যামকে এ স্বীকৃতি দিয়েছে।

মাত্র ছয় মাস বয়স থেকে ছবি আঁকা শুরু করে স্যাম। ছবি: শ্যান্টেল কুকুয়া এঘান

গিনেজ কর্তৃপক্ষ শর্ত দিয়েছিল, রেকর্ডের জন্য যোগ্য বিবেচিত হওয়ার জন্য স্যামকে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পেশাদার প্রদর্শনীতে অংশ নিতে হবে এবং চিত্রকর্ম বিক্রি করতে হবে।

শর্ত অনুযায়ী, স্যামের কাজ পেশাদার মানদণ্ডে বিবেচিত হওয়ার যোগ্যতা থাকার পাশাপাশি কাজগুলো যে তার নিজের সেটির প্রমাণ থাকতে হত।

স্যাম এর কাজ গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারির পর্যন্ত ঘানার রাজধানী আক্রার মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রদর্শন করা হয়েছিল।

প্রদর্শনীতে থাকা স্যামের ১০টি চিত্রকর্মের মধ্যে মধ্যে নয়টি বিক্রি হয়েছিল। এমনকি প্রদর্শনীতে অংশ নেওয়া ঘানার ফার্স্ট লেডি রেবেকা আকুফো আদ্দো কর্তৃক পৃষ্ঠপোষকতা পেয়েছিল।

ঘানার ফার্স্ট লেডি ও মায়ের সাথে স্যাম। ছবি সৌজন্য: শ্যান্টেল কুকুয়া এঘান

এ বছরের জুলাই মাসে দুই বছরে পা ফেলতে যাওয়া এ বিস্ময়বালকের এখন পর্যন্ত ১৫টি চিত্রকর্ম বিক্রি হয়েছে। দ্রুতই স্যামের চিত্রকর্ম নিয়ে একটি নিলামের আয়োজন করা হবে।

কিন্তু শিল্পজগতে স্যামের পদার্পণ ছিল একদমই অপরিকল্পিত। স্যামের মা ইঘানের ভাষ্যমতে, স্যাম হামাগুড়ি দিয়েই এ জগতে প্রবেশ করেছে।

এখন পর্যন্ত স্যামের ১৫টি চিত্রকর্ম বিক্রি হয়েছে। ছবি: শ্যান্টেল কুকুয়া এঘান

২০২৩ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার একটি কাজ করার সময় ইঘান একটি ক্যানভাসে কিছু রং ছিটিয়ে দিয়ে স্যামকে খেলতে দিয়েছিলেন। উজ্জ্বল রং দেখে আগ্রহী স্যাম ক্যানভাসের ওপর হামাগুড়ি দিয়ে সেটির ওপর একটি চিত্রকর্ম তৈরি করে।

স্যামের প্রথম চিত্রকর্মের তাই নাম দেওয়া হয়েছিল "দ্য ক্রল" (হামাগুড়ি)।

স্যামের চিত্রকর্মগুলোতে এক্রিলিক রং এর সংমিশ্রণে গতিশীল বিমূর্ত (এবস্ট্রাক্ট) চিত্র ফুটে ওঠে। ছেলের চিত্রকর্ম সম্পর্কে বলতে গিয়ে ইঘান বিবিসিকে জানিয়েছেন, "ওর চিত্রকর্মগুলোতে আবিষ্কারের নেশায় বুঁদ থাকা একজন মানুষের প্রতিচ্ছবি পাওয়া যায়।"

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এর স্বীকৃতি পেয়েছে স্যাম। ছবি: শ্যান্টেল কুকুয়া এঘান

ইঘান আশা করেন, তার ছেলে ঘানাকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করা শিল্পী আমাওকো বোয়াফোর পদাঙ্ক অনুসরণ করবে। তিনি চান, স্যাম মার্কিন শিল্পী জ্যাকসন পোলক এবং যুক্তরাজ্যের ডেমিয়েন হার্স্টকেও অনুপ্রেরণা হিসেবে বেছে নিক।

ইঘান আশা করেন, স্যাম তার শৈল্পিক প্রতিভাকে আরো সমৃদ্ধ করতে একটি আন্তর্জাতিক বৃত্তি পাবে।

আপাতত স্যামের একটি নিজস্ব স্টুডিও আছে (মায়ের তৈরি করা) যেটিতে সে তার পরবর্তী মাস্টারপিস তৈরি করার জন্য প্রস্তুত।
 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

শিশু শিল্পী / বিস্ময়বালক / জ্যাকসন পোলক / চিত্রকর্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 
  • হারিয়ে যাওয়ার আগে জয়নুল, সুলতানদের ছবি পুনরুদ্ধারের লড়াই
  • গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অবহেলিত, শিল্পকর্ম সংরক্ষণের প্রচেষ্টায় শিল্পকলা একাডেমি

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net