Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 08:00 pm
Last modified: 22 May, 2024, 02:19 pm

Related News

  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী
  • ব্লুমবার্গের বিশ্লেষণ: নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের আকর্ষণ যেভাবে রেকর্ড দামে জ্বালানি জোগাচ্ছে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • বাজারে নতুন আলু উঠলেও দাম চড়া, কেজিতে ২০০ টাকা

দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 

চাহিদা মেটাতে প্রতি বছরই এ সময়টাতে কাঁচা মরিচের আমদানির অনুমতি দেওয়া হয়। যদিও এ বছর তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
টিবিএস রিপোর্ট
21 May, 2024, 08:00 pm
Last modified: 22 May, 2024, 02:19 pm
কাঁচা মরিচ। ফাইল ছবি: সংগৃহীত

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর রামপুরা, বাড্ডা ও সেগুনবাগিচায় কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ আগেও প্রতি কেজি মরিচের খুচরা দাম ছিল ৮০ থেকে ১২০ টাকা। তাদের দাবি, কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে।

সেগুনবাগিচায় সবজি বিক্রেতা শফিক বলেন, '১০–১২ দিন আগেও আমরা প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করতাম ১০০ থেকে ১২০ টাকায়, এখন বিক্রি করতে হচ্ছে ২০০ টাকায়। এর কারণ, মরিচের পাইকারি দাম বেড়েছে।'

পাইকারি বিক্রেতাদের মতে, প্রতি বছর এ সময় কাঁচা মরিচের সরবরাহ সংকট তৈরি হয়। তারা বলছেন, অতিরিক্ত তাপপ্রবাহ ও তার পরের বৃষ্টিতে উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে সরবরাহ কমে গেছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, সাম্প্রতিক বছরগুলোতে এপ্রিল–জুন পর্যন্ত সময়ে দেশে তীব্র তাপমাত্রা ও প্রচণ্ড গরমে মরিচ গাছের স্বাভাবিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফুল ঝরে যাচ্ছে।

এছাড়া গাছগুলো নানা ধরনের রোগবালাইয়ের আক্রমণের শিকার হচ্ছে। এসবের ফলে মরিচের ফলন দুই-তৃতীয়াংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চাহিদা মেটাতে প্রতি বছরই এ সময়টাতে কাঁচা মরিচের আমদানির অনুমতি দেওয়া হয়। যদিও এ বছর তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাষ্টার বলেন, 'দ্রুত আমদানির অনুমতি না দিলে বাজার নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে পড়বে।'

গত বছর কাঁচা মরিচের সরবরাহ সংকটের সময় দাম বেড়ে কোথাও কোথাও ৮০০ টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। পরে ২৫ জুন সরকার মরিচ আমদানির অনুমতি দেয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, দেশে দুটি মৌসুমে কাঁচা মরিচের উৎপাদন হয় ৬ দশমিক ২৫ লাখ মেট্রিক টন। আর মরিচের চাহিদা পাঁচ লাখ মেট্রিক টন।

তবে উৎপাদন-পরবর্তী ক্ষতি এবং যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় সব সময় কাঁচা মরিচের সরবরাহ একই থাকে না।

Related Topics

টপ নিউজ

কাঁচা মরিচ / বাজারদর / মরিচের দাম / মরিচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী
  • ব্লুমবার্গের বিশ্লেষণ: নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের আকর্ষণ যেভাবে রেকর্ড দামে জ্বালানি জোগাচ্ছে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • বাজারে নতুন আলু উঠলেও দাম চড়া, কেজিতে ২০০ টাকা

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net