Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
কাঁচামরিচের কেজি ঠেকেছে ৪০০ টাকায় , সবজির দামও চড়া

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 August, 2026, 12:50 pm
Last modified: 01 August, 2026, 12:49 pm

Related News

  • মরিচের মানচিত্র! মরিচের পথ পরিক্রমা
  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • মরিচ কীভাবে ‘ঝাল’ হলো
  • সব দিক থেকেই বাড়ছে জীবনযাত্রার ব্যয়
  • রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকা, মাছ-সবজিতেও চরম অস্বস্তি

কাঁচামরিচের কেজি ঠেকেছে ৪০০ টাকায় , সবজির দামও চড়া

টিবিএস রিপোর্ট
01 August, 2026, 12:50 pm
Last modified: 01 August, 2026, 12:49 pm

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি ভোগাচ্ছে কাঁচামরিচের দাম, যা রাজধানীর খুচরা বাজারে কেজিপ্রতি ৪০০ টাকায় উঠেছে। একইসঙ্গে বেড়েছে পেঁয়াজ, ডিম ও মাছের দাম। চড়া অবস্থায় রয়েছে সবজির বাজারও।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর নিউমার্কেট, কারওয়ান বাজার ও হাতিরপুল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারের খুচরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। ১০০ গ্রাম ৪০ টাকা ও ২৫০ গ্রাম ১০০ টাকা দরে বিক্রি হলেও আধা কেজি বা এক কেজি কিনলে ২০-৩০ টাকা কমে পাওয়া যাচ্ছে।

নিউমার্কেটের সবজি বিক্রেতা আবদুল করিম বলেন, এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে। 'গত সপ্তাহে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেছি। তার আগের সপ্তাহে ছিল ১৮০ থেকে ২০০ টাকা,' বলেন তিনি।

অন্যদিকে, দেড় থেকে দুই সপ্তাহ আগেও দেশি পেঁয়াজের দাম ছিল মানভেদে ৪০ থেকে ৪৫ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। চার দিন আগেও একই পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।

নিউমার্কেটের পেঁয়াজ বিক্রেতা মো. সোহেল বলেন, 'পাইকারি বাজারেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই আগে ৪০ টাকায় যে পেঁয়াজ বিক্রি করেছি, এখন সেটি ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ভালো মানের পাবনার পেঁয়াজ ৬৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।'

অধিকাংশ সবজিই ১০০ টাকার ওপরে

দু-একটি সবজির দাম কিছুটা কমলেও অধিকাংশ সবজির দাম এখনও বেশি।

বর্তমানে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, গোল কালো বেগুন ১৮০ টাকা ও সাদা বেগুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধুন্দুল ও পটলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। তবে করলা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা; কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা ও চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউমার্কেটের আরেক সবজি বিক্রেতা মো. রাশেদ বলেন, 'দুই-তিনটি সবজির দাম কিছুটা কমেছে। তবে বেগুনসহ কয়েকটি পণ্যের দাম আবার সপ্তাহের ব্যবধানে বেড়েছে।'

ডিমের দাম বেড়েছে, মুরগির বাজার স্থিতিশীল

ডিমের বাজারেও বেড়েছে দাম। গত সপ্তাহে ফার্মের ডিম ডজনপ্রতি ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে একই ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা।

অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা দরে।

নিউমার্কেটের মুরগি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, 'মুরগির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতিদিন কেজিতে ৫ থেকে ১০ টাকা ওঠানামা করে। আজ ১৯০ টাকা কেজি দরে ব্রয়লার বিক্রি করছি।'

নিউমার্কেটে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, 'এক সপ্তাহ পর বাজারে এসে দেখি প্রায় সবকিছুর দাম বেড়েছে। মরিচ তো কিনতেই ভয় লাগে। ডিম, পেঁয়াজ, মাছ—সবকিছুতেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। মাসের বাজেট মেলানো কঠিন হয়ে যাচ্ছে।'

মাছের বাজারেও ঊর্ধ্বগতি

গত সপ্তাহের তুলনায় অধিকাংশ মাছের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশের কেজি এখন ২০০ টাকা ছাড়িয়ে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে।

এছাড়া মানভেদে চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা ও পোয়া ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ ও ডিমের পাশাপাশি মাংসের দামও চড়া রয়েছে। বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বাজারদর / পণ্যমূল্য / মূল্যবৃদ্ধি / কাঁচামরিচ / কাঁচামরিচের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • মরিচের মানচিত্র! মরিচের পথ পরিক্রমা
  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • মরিচ কীভাবে ‘ঝাল’ হলো
  • সব দিক থেকেই বাড়ছে জীবনযাত্রার ব্যয়
  • রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকা, মাছ-সবজিতেও চরম অস্বস্তি

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net