Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সরকারকে বিব্রত ও হেয় করার চেষ্টায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে: জেনারেল আজিজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 03:00 pm
Last modified: 21 May, 2024, 06:30 pm

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • পরমাণু চুক্তিতে পৌঁছাতে সমঝোতা নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান: বিবিসিকে উপপররাষ্ট্রমন্ত্রী
  • নির্বাচনি দায়িত্বে পুলিশ সদস্যদের জন্য ২২ নির্দেশনা, না মানলে ব্যবস্থা

সরকারকে বিব্রত ও হেয় করার চেষ্টায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে: জেনারেল আজিজ

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 03:00 pm
Last modified: 21 May, 2024, 06:30 pm
জেনারেল (অব.) আজিজ আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ বলেছেন, সরকারকে বিব্রত ও হেয় করার জন্য তার ও তার পরিবারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র।

আজ (২১ মে) দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজ আহমেদ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অবান্তর।

তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাকে অন্যায় বলেও অভিহিত করে আজিজ আরও বলেন, তাকে নিয়ে তৈরি আল জাজিরার ডকুমেন্টারি বানোয়াট।

তিনি বলেন, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আল জাজিরায় 'অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান' নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। যার সঙ্গে এই নিষেধাজ্ঞা ওতপ্রোতভাবে সম্পৃক্ত।

আজিজ দৃঢ়ভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাইদের জন্য তদবির করার যে অভিযোগ আনা হয়েছে, সেটির সঙ্গে সম্পৃক্ত না থাকার সব প্রমাণ তার কাছে আছে। 

তিনি বলেন, 'আমি বিজিবির মহাপরিচালক এবং সেনাপ্রধান থাকাকালীন আমার কোনো ভাই বা নিকটাত্মীয় এই দুই প্রতিষ্ঠানের কোথাও ঠিকাদারি করেছে তার তথ্য প্রমাণ দিতে পারলে আমি সব মেনে নেব। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠান দুটিতে তাদের কোনো লাইসেন্স ছিল সেটার প্রমাণ দিতে পারলেও আমি সব শাস্তি মেনে নেব।'

২০২১ সালের ফেব্রুয়ারিতে 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদনে তৎকালীন সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ আনে আল-জাজিরা। সেনাবাহিনীর সদর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটিকে 'মিথ্যা' এবং 'নিন্দনীয়' দিয়ে প্রত্যাখ্যান করে।

আজিজ সেই সময় বলেছিলেন, আল জাজিরার ডকুমেন্টারিতে তার বিরুদ্ধে করা দাবিগুলো বানোয়াট।

এর আগে সোমবার (২০ মে) বাংলাদেশ সময় মধ্যরাতে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণার কথা জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। এছাড়া আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন।

বিবৃতিতে বলা হয়, সামরিক খাতে অন্যায্যভাবে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য আজিজ আহমেদ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। পাশাপাশি তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন।

Related Topics

টপ নিউজ

জেনারেল আজিজ আহমেদ / মার্কিন নিষেধাজ্ঞা / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • পরমাণু চুক্তিতে পৌঁছাতে সমঝোতা নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান: বিবিসিকে উপপররাষ্ট্রমন্ত্রী
  • নির্বাচনি দায়িত্বে পুলিশ সদস্যদের জন্য ২২ নির্দেশনা, না মানলে ব্যবস্থা

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net