Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন শঙ্কামুক্ত: উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 May, 2024, 10:50 am
Last modified: 16 May, 2024, 11:31 am

Related News

  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী
  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন শঙ্কামুক্ত: উপ-প্রধানমন্ত্রী

এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, হ্যান্ডলোভায় হামলায় গুরুতর আহত হওয়া ফিকোর অবস্থা আশঙ্কাজনক, জীবনের জন্য লড়ছেন তিনি।
টিবিএস ডেস্ক
16 May, 2024, 10:50 am
Last modified: 16 May, 2024, 11:31 am
ফাইল ছবি: রয়টার্স/ইভা কোরিনকোভা

আততায়ীর হামলার শিকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন শঙ্কামুক্ত আছেন। গতকাল (১৫ মে) স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী ব্রাতিশ্লোভার উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে 'হাউস অব কালচার' ভবনের সামনে গুলিবিদ্ধ হন তিনি। খবর বিবিসি'র। 

দেশটির উপ-প্রধানমন্ত্রী টমাস তারাবা জানিয়েছেন, গুলিবিদ্ধ ফিকোর 'অস্ত্রোপচার' সফল হয়েছে, এ যাত্রায় তিনি বেঁচে যাবেন। 

এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, হ্যান্ডলোভায় হামলায় গুরুতর আহত হওয়া ফিকোর অবস্থা আশঙ্কাজনক, জীবনের জন্য লড়ছেন তিনি।

গত বুধবার হ্যান্ডলোভায় সরকারি একটি বৈঠকে অংশ নেন ফিকো। বৈঠক থেকে বের হওয়ার পর সেখানে বহু মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য জড়ো হয়েছিলেন। একপর্যায়ে জনতার ভিড়ের মধ্য থেকে ফিকোকে লক্ষ্য করে কেউ গুলি চালায়।

টমাস তারাবা জানান, প্রধানমন্ত্রীর 'খুব কাছ থেকে' গুলি করা হয় এবং 'একটি গুলি পেট ভেদ করে এবং দ্বিতীয়টি জয়েন্টে বিদ্ধ হয়।

পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফিকোর নিরাপত্তা কর্মকর্তারা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে হেলিকপ্টারে করে বানস্কা ব্রিস্তিকা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কয়েক ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। ছবি: গেটি ইমেজেস

এ ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলাকারীর পূর্ণ পরিচয় পুলিশ এখনও প্রকাশ না করলেও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭১ বছর বয়সী হামলাকারী একজন লেখক ও রাজনৈতিক কর্মী। 

স্লোভাকিয়ার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিওতে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গেছে।

ফুটেজে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি সরকারের নীতি এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতি দেশটির অবস্থানের সঙ্গে একমত নন। তবে ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গেছে, তিনি ঘটনাস্থল থেকে আটককৃত অপরাধী কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

স্লোভাকিয়ার পাবলিক ব্রডকাস্টার আরটিভিএস বিলুপ্ত করার সরকারের প্রস্তাব নিয়ে পার্লামেন্টে আলোচনা শুরু হওয়ার দিনই এই বন্দুক হামলার ঘটনা ঘটল। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির হাজার হাজার নাগরিক পাবলিক ব্রডকাস্টারের প্রস্তাবিত সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তবে গোলাগুলির খবর ছড়িয়ে পড়লে বুধবার বিরোধী দলের নেতৃত্বে পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির উপ-প্রধানমন্ত্রী তারাবা এ ঘটনার জন্য স্লোভাকিয়ার বিরোধী দলগুলোর 'মিথ্যা বর্ণনাকে' দায়ী করেছেন।

বিবিসির ওয়ার্ল্ড টুনাইট প্রোগ্রামকে দেয়া আরেক সাক্ষাৎকারে তারাবা বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার সতর্ক করেছিলেন যে, তিনি আশঙ্কা করছেন যে এমন কিছু ঘটতে পারে।' 

তার মতে, ফিকো সতর্ক করে দিয়েছিলেন যে, 'যেভাবে সরকারকে মিথ্যা বিবরণ দিয়ে আক্রমণ করা হয়েছে তা জনগণের প্রতিক্রিয়াকে বাড়িয়ে তুলতে পারে এবং এ জাতীয় কিছুর দিকে নিয়ে যেতে পারে'। 

ফিকোর ওপর 'নৃশংস এবং নির্মম' হামলা চালানো হয়েছে উল্লেখ করে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, 'আমি হতবাক হয়ে গিয়েছি। এই কঠিন পরিস্থিতিতে রবার্ট ফিকোর পাশে আছি আমি। তার দ্রুত সুস্থতা কামনা করছি।'

স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্তোকা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাচেষ্টা বলে বর্ণনা করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋসি সুনাকসহ অন্যান্য পশ্চিমা নেতারাও এ হামলার নিন্দা জানিয়েছেন।

গত সেপ্টেম্বরে নির্বাচনের পর তৃতীয়বারের মতো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফেরেন ফিকো। গত ৩০ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি ইলেকশনে তার বামপন্থী দল জয় লাভ করে। রুশপন্থী ও আমেরিকাবিরোধী প্রচারণা চালিয়েছিল দলটি। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম কয়েক মাস রাজনৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত প্রমাণিত হয়েছে। জানুয়ারিতে তিনি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেন এবং গত মাসে আরটিভিএস বিলুপ্ত করার পরিকল্পনা করেন।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

স্লোভাকিয়া / প্রধানমন্ত্রী / রবার্ট ফিকো / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী
  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net