Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2026, 05:35 pm
Last modified: 22 April, 2026, 05:41 pm

Related News

  • দৌলতদিয়া ঘাটে যাত্রী নিয়ে বাস নদীতে: নিহত অন্তত ২, উদ্ধারকাজে ডুবুরি দল
  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ
  • ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা
  • কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা মারা গেছেন
  • চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত, আহত ১

পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
টিবিএস রিপোর্ট
22 April, 2026, 05:35 pm
Last modified: 22 April, 2026, 05:41 pm
ছবি: ইউএনবি

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে টহলরত লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর বন্দুক হামলা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ঘটনায় নৌ ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য এবং নৌকার মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর হরিপুর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহতরা হলেন- লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। এছাড়াও তাদের বহনকারী নৌকার মাঝিও আহত হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ক্যাম্পের একটি দল নৌকায় করে পদ্মা নদীর হরিপুর পয়েন্টে অভিযান পরিচালনা করতে যায়। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া একদল সশস্ত্র অপরাধী পুলিশকে লক্ষ্য করে আকস্মিকভাবে গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশ সদস্য শাহিনুর হকের চোখে গুলিবিদ্ধ হওয়ার কারণে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহতরা সবাই চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'

তিনি বলেন, 'ঘটনাটি তদন্ত করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'ঘটনাস্থলে কুষ্টিয়া ও পাবনা পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে।'

Related Topics

টপ নিউজ

পদ্মা নদী / বন্দুক হামলা / গুলিবিদ্ধ / নৌ পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • দৌলতদিয়া ঘাটে যাত্রী নিয়ে বাস নদীতে: নিহত অন্তত ২, উদ্ধারকাজে ডুবুরি দল
  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ
  • ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা
  • কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা মারা গেছেন
  • চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত, আহত ১

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net