Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
‘অমিতাভের পর ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সম্মান-ভালোবাসা পাই আমি’: ভোটের মাঠে দাবি কঙ্গনার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
07 May, 2024, 11:30 am
Last modified: 07 May, 2024, 11:33 am

Related News

  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে ১২ জানুয়ারি
  • সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
  • অভিনেত্রী হিমুর মৃত্যুর ঘটনায় তার বন্ধু জিয়াউদ্দিনের বিচার শুরু 

‘অমিতাভের পর ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সম্মান-ভালোবাসা পাই আমি’: ভোটের মাঠে দাবি কঙ্গনার

কঙ্গনাকে আগামীতে দেখা যাবে ‘ইমারজেন্সি’ সিনেমায়। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন।
হিন্দুস্তান টাইমস
07 May, 2024, 11:30 am
Last modified: 07 May, 2024, 11:33 am
জাতীয় পুরস্কারের মঞ্চে পাশপাশি কঙ্গনা ও অমিতাভ; ছবি: রাজ কে রাজ

বর্তমানে ভারতে চলছে জাতীয় নির্বাচন। এক্ষেত্রে সম্প্রতি এক নির্বাচনী সভায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত দাবি করেছেন, সিনেমার জগতে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের মতো তিনি একই পরিমাণ ভালোবাসা এবং সম্মান পেয়ে এসেছেন। 

এমন মন্তব্য সম্বলিত ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর হয়ে ভোটে লড়ছেন।

ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যায়, "গোটা দেশ হয়রান... তা সে আমি রাজস্থানে যাই, বা আমি পশ্চিমবঙ্গে যাই, বা আমি দিল্লি যাই বা আমি মণিপুরে যাই, তখন মনে হয় যে সব জায়গায় আমার জন্য অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনজির পর ইন্ডাস্ট্রিতে যদি কেউ এমন ভালোবাসা ও সম্মান পান, সেটা আমি।"

কঙ্গনার ভিডিওটি ঘিরে নানা ধরনের মন্তব্য চোখে পড়েছে। একজন এক্স-এ লিখেছেন, "এবার নিজেকে বলবে মোদীর পরেই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি।" অপরজন লিখেছেন, "শাহরুখ-সলমনরা আজ সমুদ্রে গিয়ে ডুবে মরবে।"

কঙ্গনা রানাওয়াত ও অমিতাভ বচ্চন এখনও কোনও সিনেমায় একসাথে অভিনয়  করেননি। তবে এই দুই তারকা ২০১৬ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 'তনু ওয়েডস মানু রিটার্নস'-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছিলেন কঙ্গনা। আর 'পিকু'র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। 

কঙ্গনাকে আগামীতে দেখা যাবে 'ইমারজেন্সি' সিনেমায়। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন। কঙ্গনা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে অনুপম খের, মিলিন্দ সোমান, মহিমা চৌধুরী, সতীশ কৌশিক ও শ্রেয়াস তালপাড়েকে।

বারবারই মোদী-প্রেমী কঙ্গনা। বিজেপি-র মতাদর্শ, হিন্দুত্ববাদের হয়ে কথা বলেন সর্বত্র। ছিলেন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনেও। বিজেপির টিকিটেই হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন 'কুইন' খ্যাত এই অভিনেত্রী। একদম শেষ দফা, অর্থাৎ ৭ জুন ভোট হবে এই কেন্দ্রে। কঙ্গনার বিপক্ষে লড়ছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং।  

Related Topics

টপ নিউজ

কঙ্গনা রানাওয়াত / অভিনেত্রী / বলিউড অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে ১২ জানুয়ারি
  • সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
  • অভিনেত্রী হিমুর মৃত্যুর ঘটনায় তার বন্ধু জিয়াউদ্দিনের বিচার শুরু 

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net