Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
গাজা যুদ্ধের তদন্ত নিয়ে হুমকি দেওয়া বন্ধ করতে হবে: আন্তর্জাতিক অপরাধ আদালত

আন্তর্জাতিক

আল জাজিরা
04 May, 2024, 01:50 pm
Last modified: 04 May, 2024, 01:53 pm

Related News

  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

গাজা যুদ্ধের তদন্ত নিয়ে হুমকি দেওয়া বন্ধ করতে হবে: আন্তর্জাতিক অপরাধ আদালত

মঙ্গলবার নেতানিয়াহু আইসিসিকে তিরস্কার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েল আশা করে মুক্ত বিশ্বের নেতারা ইসরায়েলের আত্মরক্ষার সহজাত অধিকারের ওপর আইসিসির আপত্তিকর আক্রমণের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবেন।
আল জাজিরা
04 May, 2024, 01:50 pm
Last modified: 04 May, 2024, 01:53 pm
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান। ফাইল ছবি: পিরোশকা ভ্যান ডি উউ/রয়টার্স

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর অফিস কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইসিসিকে সতর্ক বার্তা দেয়। 

জবাবে আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগভিত্তিক কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, কর্মকর্তাদের বাধা, ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

তবে প্রসিকিউটরের বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নামের উল্লেখ নেই। 

গত সপ্তাহে, বিভিন্ন গণমাধ্যমে এমন খবর পাওয়া গেছে যে আইসিসি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এছাড়া আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করতে পারে।

মঙ্গলবার নেতানিয়াহু আইসিসিকে তিরস্কার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েল আশা করে মুক্ত বিশ্বের নেতারা ইসরায়েলের আত্মরক্ষার সহজাত অধিকারের ওপর আইসিসির আপত্তিকর আক্রমণের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবেন।

নেতানিয়াহু বলেন, 'আমরা আশা করি বিশ্বনেতারা এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার জন্য তাদের ক্ষমতার সমস্ত উপায় ব্যবহার করবে।'
ওয়াশিংটনের বেশ কয়েকজন আইনপ্রণেতা প্রেসিডেন্ট জো বাইডেনকে হস্তক্ষেপ করে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির যেকোনো পদক্ষেপ ব্যর্থ করার আহ্বান জানিয়েছেন।

ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, 'ইসরায়েলের বিরুদ্ধে এই পথ অনুসরণ করা আইসিসির বিচারিক ও নৈতিক অবস্থানের জন্য মারাত্মক আঘাত হবে।'

প্রসিকিউটর অফিস জানিয়েছে, তারা প্রাসঙ্গিক বিষয়গুলোতে জড়িত সমস্ত পক্ষের সাথে আলোচনা এবং সহযোগিতা করতে ইচ্ছুক। তবে তা অবশ্যই রোম সংবিধিতে বর্ণিত আইসিসির ম্যান্ডেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই আদেশে স্বাধীনতা ও নিরপেক্ষতার নীতি অন্তর্ভুক্ত রয়েছে, যার অর্থ আইসিসি বাহ্যিক পক্ষের প্রভাব বা পক্ষপাত ছাড়াই কাজ করে এবং আইনের অধীনে সমস্ত মামলা এবং ব্যক্তিদের প্রতি সমানভাবে আচরণ করে।

আইসিসি বিবৃতিতে আরও বলেছে, যখন কেউ আদালতের বিরুদ্ধে বা আদালতের কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তখন স্বাধীনতা এবং নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়। তাই রোম সংবিধির অধীনে তাদের দায়িত্ব পালনের জন্য আইসিসি বা এর কর্মীদের বিরুদ্ধে ভয় দেখানো বা প্রতিশোধ নেওয়ার যে কোনো প্রচেষ্টা সংবিধির লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২১ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য ইসরায়েলি নির্যাতনের তদন্ত করছে। অক্টোবরে ইমরান খান বলেন, ইসরায়েলে হামাস যোদ্ধারা এবং গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের বিচারের এখতিয়ার আদালতের রয়েছে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) / হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net