Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
“আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক

এনডিটিভি
07 April, 2026, 06:50 pm
Last modified: 07 April, 2026, 06:57 pm

Related News

  • ‘একটি টুইট, বিমানবাহী রণতরি বা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ দখল করা যাবে না’: ইরান
  • খুব শিগগিরই ইরানকে পরাজিত করে হরমুজকে মার্কিন ‘অঞ্চল’ ঘোষণা করব: ট্রাম্প
  • ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে
  • ট্রাম্পের কাছে গোপনে ফ্লাইট বদল ছিল চমকপ্রদ এক কৌশল, পুতিনের কাছে তা ‘মামুলি ব্যাপার’
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

“আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

ট্রাম্প আরও বলেন, আজকের রাত বিশ্ব ইতিহাসের “সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি” হতে পারে।
এনডিটিভি
07 April, 2026, 06:50 pm
Last modified: 07 April, 2026, 06:57 pm
চলমান যুদ্ধের মধ্যে ইরানের বিরুদ্ধে অপ্রচলিত অস্ত্রের ব্যবহার নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইঙ্গিতও দিয়েছেন। ছবি: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ করে তীব্র হুমকি দিয়ে বলেছেন, "আজ রাতেই পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে।" সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি এমনটি চান না, "কিন্তু সম্ভবত সেটাই ঘটতে যাচ্ছে।"

তিনি লেখেন, "একটি পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি তা চাই না, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে।"

ট্রাম্প আরও বলেন, আজকের রাত বিশ্ব ইতিহাসের "সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি" হতে পারে। তার দাবি, (ইরানের শাসকগোষ্ঠীর) "৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর' অধ্যায় আজ চূড়ান্তভাবে শেষ হবে।"

তবে একই সঙ্গে তিনি সম্ভাব্য সমাধানের ইঙ্গিতও রেখে দেন। ট্রাম্প বলেন, "হয়তো ইতিবাচক বৈপ্লবিক কিছুও ঘটতে পারে।"

সোমবার (যুক্তরাষ্ট্র সময়) ট্রাম্প আরও বলেন, সম্ভাব্য যুদ্ধাপরাধ সংঘটনের বিষয়ে তিনি "একেবারেই উদ্বিগ্ন নন।" একই সঙ্গে তিনি পুনরায় হুমকি দেন, ইরান যদি নির্ধারিত সময়সীমা— অর্থাৎ মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ইরানের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। সোমবার তার মুখপাত্রের মাধ্যমে এই সতর্কবার্তা জানানো হয়।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, কেবল যুদ্ধবিরতি নয়, বরং পুরো যুদ্ধের অবসান চায় তেহরান।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ডোনাল্ড ট্রাম্প / হুমকি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • ‘একটি টুইট, বিমানবাহী রণতরি বা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ দখল করা যাবে না’: ইরান
  • খুব শিগগিরই ইরানকে পরাজিত করে হরমুজকে মার্কিন ‘অঞ্চল’ ঘোষণা করব: ট্রাম্প
  • ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে
  • ট্রাম্পের কাছে গোপনে ফ্লাইট বদল ছিল চমকপ্রদ এক কৌশল, পুতিনের কাছে তা ‘মামুলি ব্যাপার’
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net