Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
চীনে হুয়াওয়ের অংশীদারিত্বে তৈরি আইটো বৈদ্যুতিক গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত

আন্তর্জাতিক

রয়টার্স
29 April, 2024, 02:25 pm
Last modified: 29 April, 2024, 02:27 pm

Related News

  • লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৭
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • ফিলিপাইনে ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮০ জনের বেশি
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

চীনে হুয়াওয়ের অংশীদারিত্বে তৈরি আইটো বৈদ্যুতিক গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত

মহাসড়কে ট্রাকের সাথে আইটো এম৭ এসইউভি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটে ও গাড়িতে আগুন লেগে দুই বছরের শিশুসহ তিনজন মারা যায়।
রয়টার্স
29 April, 2024, 02:25 pm
Last modified: 29 April, 2024, 02:27 pm

চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানজির ইউনচেং শহরের একটি মহাসড়কে ট্রাকের সাথে হুয়াওয়ের অংশীদারিত্বে তৈরি আইটো এম৭ এসইউভি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটে ও গাড়িতে আগুন লেগে দুই বছরের শিশুসহ তিনজন মারা গেছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে।

আইটো অটোমোবাইল হুয়াওয়ের অংশীদারিত্বে পরিচালিতে নতুন শক্তির গাড়ির ব্র্যান্ড যা ২০২২ সালে যাত্রা শুরু করে। আইটো অটোমোবাইল ট্র্যাফিক পুলিশের সাথে দুর্ঘটনার তদন্ত করছে। কোম্পানিটি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট এবং ওয়েবোতে এ তথ্য জানিয়েছে।

আইটোর তথ্যমতে, গাড়ি থেকে পাওয়া তথ্য অনুযায়ী  শুক্রবারের দুর্ঘটনার সময় এটি প্রতি ঘণ্টায় ১১৫ কিমি গতিতে চলছিলো। দুর্ঘটনার সময় গাড়ির এয়ারব্যাগটি স্বাভাবিকভাবে খোলা হয়েছিল এবং ব্যাটারি প্যাকের রিডিং স্বাভাবিক ছিল।

কোম্পানিটি দুর্ঘটনার কারণ তদন্ত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করে ট্র্যাফিক পুলিশকে সহযোগিতা করবে বলে জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, আশেপাশের মানুষ এসইউভির জানালা ও দরজা ভাঙার চেষ্টা করার সময় ট্রাকের নিচে থাকা গাড়ির সামনের অংশটি আগুনে পুড়ে গেছে।

সেরেস গ্রুপের (৬০১১২৭.এসএস) সাথে হুয়াওয়ের অংশীদারিত্বে তৈরি আইটো এম৭ গাড়িকে নতুন প্রযুক্তি দিয়ে সাহায্য করার পাশাপাশি এটি বিক্রির জন্য প্রচারণা চালায় হুয়াওয়ে।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

হুয়াওয়ে / বৈদ্যুতিক গাড়ি / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৭
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • ফিলিপাইনে ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮০ জনের বেশি
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net