Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
ফিলিপাইনে ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮০ জনের বেশি

আন্তর্জাতিক

রয়টার্স
10 September, 2026, 09:20 am
Last modified: 10 September, 2026, 09:30 am

Related News

  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে: নৌপরিবহনমন্ত্রী
  • বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

ফিলিপাইনে ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮০ জনের বেশি

রয়টার্স
10 September, 2026, 09:20 am
Last modified: 10 September, 2026, 09:30 am
ছবি: রয়টার্স

ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। আজ বৃহস্পতিবার ফিলিপাইন কোস্টগার্ড (পিসিজি) এই তথ্য নিশ্চিত করেছে।

কোস্টগার্ড জানায়, গত বুধবার রাতে পালাওয়ানের কোরন উপকূলের জলসীমায় 'এমভি জুন অ্যাস্টার' নামের ফেরিটিতে হঠাৎ আগুন ধরে যায়। দুর্ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে ৪৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

কোস্টগার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব স্থানীয় 'ডিজেডএক্সএল' রেডিওকে জানান, ফেরিটির যাত্রা তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্যের নাম উল্লেখ ছিল। উদ্ধার হওয়া ও নিহতদের সংখ্যার ওপর ভিত্তি করে এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় এই সংখ্যা আরও পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

কোস্টগার্ডের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা ফেরিটির বড় অংশ গ্রাস করে ফেলেছে এবং উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ ব্যাগে তুলে নিচ্ছেন।

কর্মকর্তারা জানান, যাত্রীবাহী ফেরিটি রাজধানী ম্যানিলার বাসেকো বন্দর থেকে ছেড়ে কোরনের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে ঠিক কী কারণে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

ফেরি / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে: নৌপরিবহনমন্ত্রী
  • বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net