Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
এইচপি দলের ক্যাম্প হতে পারে শ্রীলঙ্কায়

খেলা

টিবিএস রিপোর্ট
22 July, 2020, 09:55 pm
Last modified: 22 July, 2020, 10:03 pm

Related News

  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • ১১ কোটি টাকার দুর্নীতির মামলায় নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার দেখানোর আদেশ
  • সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
  • বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

এইচপি দলের ক্যাম্প হতে পারে শ্রীলঙ্কায়

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সম্ভাব্য শ্রীলঙ্কা সফর নিয়ে পরিকল্পনা শুরু করেছে বিসিবি। শ্রীলঙ্কা সফরে ম্যাচ তো খেলবেই, এমনকি সেখানে হতে পারে এইচপি দলের ক্যাস্পও।
টিবিএস রিপোর্ট
22 July, 2020, 09:55 pm
Last modified: 22 July, 2020, 10:03 pm

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সম্ভাব্য শ্রীলঙ্কা সফর নিয়ে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে ম্যাচ তো খেলবেই, এমনকি সেখানেই হতে পারে এইচপি দলের ক্যাস্পও। এমনই জানিয়েছেন এইচপি কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

বিসিবির এই পরিচালক জানিয়েছেন, এ ব্যাপারে শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ করা হবে। স্বাগতিকদের আন্তরিকতার ওপর নির্ভর করবে ক্যাম্প শ্রীলঙ্কা হবে নাকি বাংলাদেশে। বুধবার বিসিবিতে সমন্বয় সভা শেষে এসব জানান নাঈমুর রহমান। 

এক ভিডিও বার্তায় বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'প্রস্তুতি ক্যাম্প এখানেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে। দুই জায়গাতেই হতে পারে। সেটাও আমাদের মাথায় আছে। এসব নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করব, তারা কীভাবে আয়োজন করতে পারে।'

ক্যাম্প শ্রীলঙ্কাতে হলেও প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখবে এইচপি দল। নাঈমুর রহমান বলেন, 'আমরা যদি শ্রীলঙ্কা যাই, সেখানে ম্যাচ খেলব, ট্রেনিং করব। তার আগেও তো আমাদের একটা প্রস্তুতি দরকার কোথাও যাওয়ার আগে। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে। সেটাও মাথায় আছে।'

এচপির প্রধান কোচ খোঁজার কার্যক্রমও শুরু করা হয়েছে। করোনা প্রকোপের আগে আবেদন করা কোচদের মধ্য থেকে ইতোমধ্যে সংক্ষিপ্ত তালিকা করে ফেলা হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান নাঈমুর রহমান।

তিনি বলেন, 'এটি মূলত সমন্বয় সভা। উদ্দেশ্য হচ্ছে আমাদের এইচপি প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়। হেড কোচ নিয়োগের ব্যাপার আছে। যারা আগ্রহ প্রকাশ করেছে, সেখান থেকে শর্ট লিস্ট করেছি। যারা আগ্রহ প্রকাশ করেছিল, তাদের সাথে আবার যোগাযোগ করে অবস্থা জানছি। কারণ অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল করোনা মহমারির আগে। তাদের মন-মানসিকতা এখন কেমন, তাদের মনোভাব পরিবর্তিত হয়েছে কিনা, সেটা আবার নতুন করে জানতে হবে।'

বর্তমানে অবস্থা স্বাভাবিক না হলেও এইচপির কার্যক্রম শুরুর কথা ভাবছে বিসিবি। নাঈমুর রহমান বলেন, 'কিছুই আগের মতো নেই। শুরুর করার ব্যাপারটা আমাদের হাতে নেই, তারপরও আমাদের প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়, ভাবতে হবে। কারণ মিরপুর একাডেমিতে যদি ট্রেনিং ক্যাম্প শুরু করি, খেলোয়াড়দের থাকা, খাওয়া, স্বাস্থবিধির বিষয়গুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই কিনা, এসব চিন্তা করতে হচ্ছে।'

Related Topics

বাংলাদেশ ক্রিকেট বোর্ড / হাই পারফরম্যান্স দল / নাঈমুর রহমান দুর্জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • ১১ কোটি টাকার দুর্নীতির মামলায় নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার দেখানোর আদেশ
  • সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
  • বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net