Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

খেলা

টিবিএস রিপোর্ট
30 May, 2025, 06:50 pm
Last modified: 30 May, 2025, 07:30 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

এর আগে, বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে।
টিবিএস রিপোর্ট
30 May, 2025, 06:50 pm
Last modified: 30 May, 2025, 07:30 pm
আমিনুল ইসলাম বুলবুল। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সভায় সহ–সভাপতি পদে চূড়ান্ত করা হয়েছে নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহার নাম।

এর আগে, বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। শুক্রবার বিকেলে আমিনুলকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়ার পর, সন্ধ্যায় পরিচালকদের বৈঠকে তাকে বিসিবি সভাপতি নির্বাচিত করা হয়।

এক যুগের বেশি সময় জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন আমিনুল। তিনি বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ে যুক্ত হন।

গত এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বিসিবিতে যোগ দেওয়ার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। আগামী মাসে আইসিসির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

গত আগস্টে এনএসসি থেকে পরিচালক হিসেবে মনোনীত হন ফারুক আহমেদ ও নাজমূল আবেদীন। পরিচালকদের সমর্থনে ফারুক বিসিবির সভাপতির দায়িত্ব পান। কিন্তু মাত্র ৯ মাসের মাথায় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন বাতিল করে।

এদিকে, গত বুধবার রাতে ফারুকের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠকে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। এরপর বিসিবির ৮ পরিচালক এনএসসিকে চিঠি দিয়ে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান।

সেদিন রাতেই এনএসসি তার পরিচালকের মনোনয়ন বাতিল করে, যার ফলে তিনি সভাপতির পদও হারান।

নতুন সভাপতি আমিনুল ইসলাম আগামী অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Related Topics

টপ নিউজ

আমিনুল ইসলাম বুলবুল / বিসিবি / সভাপতি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net