Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বাগদাদে ইরাকি টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক

সিএনএন
28 April, 2024, 09:00 am
Last modified: 28 April, 2024, 12:35 pm

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম

বাগদাদে ইরাকি টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা

এর আগেও ইরাকের অন্যান্য সোশ্যাল মিডিয়া তারকারা প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
সিএনএন
28 April, 2024, 09:00 am
Last modified: 28 April, 2024, 12:35 pm
ছবি: হুসেন ফালেহ/এএফপি/গেটি ইমেজস

দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন ইরাকি সোশ্যাল মিডিয়া ও টিকটক তারকা গুফরান সাওয়াদি ওরফে ওম ফাহাদ। 

বাগদাদ পুলিশের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, শুক্রবার রাতে ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় জায়ুনা এলাকায় নিজের বাড়ির বাইরে গুলি করে তাকে হত্যা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক বন্দুকধারী মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা সাওয়াদিকে গুলি করে হত্যা করে। বাগদাদ পুলিশের একটি সূত্র সিএনএনকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত হামলাকারীদের হাতে এক নারীর মৃত্যুর ঘটনায় একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সাওয়াদি টিকটকে জনপ্রিয় ছিলেন, যেখানে তিনি কিছুটা আঁটসাঁট পোশাকে বিভিন্ন পপ সংগীতে নিজের নাচের ভিডিও শেয়ার করতেন। অতীতে, এই ভিডিওগুলো ইরাকের বিচার বিভাগ দ্বারা অনুপযুক্ত বলে ঘোষনা করা হয় এবং তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

এ নিয়ে ইরাকি বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, 'জনসাধারণের শালীনতা ও নৈতিকতা লঙ্ঘন করে অশ্লীল ও অশালীন ভাষা সম্বলিত বেশ কয়েকটি চলচ্চিত্র এবং ভিডিও তৈরি ও প্রকাশের অপরাধে সাওয়াদিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।'

এর আগেও ইরাকের অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে নূর বিএম নামে পরিচিত আরেক জনপ্রিয় ইরাকি টিকটক তারকা নূর আলসাফফারকে বাগদাদে গুলি করে হত্যা করা হয়, ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সে সময় সিএনএনকে জানিয়েছিল।

ইনস্টাগ্রাম এবং টিকটক জুড়ে প্রায় সাড়ে তিন লাখেও বেশি অনুসারী থাকা আলসাফার ফ্যাশন, চুল এবং মেকআপ সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করতেন এবং বিভিন্ন গানের সাথে নাচতেন।

তার হত্যার খবর প্রকাশের পর অনেকে আলসাফারের মৃত্যুতে শোক প্রকাশ করে মন্তব্য করেছে, আবার অনেকে এই হত্যাকাণ্ডের সমর্থনে হত্যাকারীর প্রশংসাও করেছে।

ইরাক যখন এলজিবিটিকিউ মতপ্রকাশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এর বিরুদ্ধে আইন প্রণয়ন ও এটিকে অপরাধ হিসেবে গণ্য করে ঠিক ওই সময়ই আলসাফারের এই হত্যাকাণ্ড ঘটে।  

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

টিকটক তারকা / হত্যাকাণ্ড / ইরাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net