Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার

আন্তর্জাতিক

সিনহুয়া
13 March, 2026, 09:25 pm
Last modified: 13 March, 2026, 09:31 pm

Related News

  • ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, ইরানের জন্য নতুন সুযোগ
  • যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবার মৃত্যু
  • ৩০ সেপ্টেম্বর মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের সময়সীমা ‘চূড়ান্ত’: ইরাক

মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, পশ্চিম ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তারা জানায়, 'এই ঘটনায় দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।'
সিনহুয়া
13 March, 2026, 09:25 pm
Last modified: 13 March, 2026, 09:31 pm
পশ্চিম আলাস্কার আকাশে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান কেসি-১৩৫ থেকে জ্বালানি নিচ্ছে।২৬ ফেব্রুয়ারি, ২০২৬। (ছবি: ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স/এপি)

ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের জোট 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' শুক্রবার জানিয়েছে যে, তাদের যোদ্ধারা পশ্চিম ইরাকের আকাশে দুটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং (মাঝপথে জ্বালানি সরবরাহকারী) বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পৃথক দুটি বিবৃতিতে দলটি জানিয়েছে, তাদের যোদ্ধারা 'উপযুক্ত অস্ত্র' ব্যবহার করে একটি কেসি-১৩৫ বিমান ভূপাতিত করেছে। একই ধরনের দ্বিতীয় আরেকটি বিমানেও আঘাত হানা হয়েছিল, যার ফলে সেটির ক্রুরা 'শত্রুদের কোনো একটি বিমানবন্দরে' জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

দলটি আরও জানায়, ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার উদ্দেশ্যেই এই অভিযানগুলো চালানো হয়েছে, 'যা দখলদার বাহিনীর বিমান কর্তৃক লঙ্ঘিত হয়েছে।'

অন্য আরেকটি বিবৃতিতে দলটি তাদের সাম্প্রতিক কার্যক্রমের বিবরণ দিয়ে জানায়, তাদের যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে 'ইরাক এবং এই অঞ্চলে অবস্থিত দখলদারদের ঘাঁটির' ওপর মোট ৩১টি অভিযান পরিচালনা করেছে।

এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, পশ্চিম ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কমান্ডটি জানায়, 'এই ঘটনায় দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।' 

সেন্টকম আরও জানায়,  শত্রুভাবাপন্ন কোনো পক্ষের হামলা কিংবা নিজেদের বাহিনীর ভুল বা 'ফ্রেন্ডলি ফায়ারের' কারণে এই দুর্ঘটনা ঘটেনি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও মার্কিন স্বার্থে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই এই নতুন ঘটনা ঘটল।

Related Topics

টপ নিউজ

মিলিশিয়া / ইরাকি মিলিশিয়া / ইরাক / কেসি-১৩৫ / বিমান বিধ্বস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, ইরানের জন্য নতুন সুযোগ
  • যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবার মৃত্যু
  • ৩০ সেপ্টেম্বর মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের সময়সীমা ‘চূড়ান্ত’: ইরাক

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net