Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
নিশ্বাসের সঙ্গে গিলে ফেলেছিলেন নাকফুলের পিন, বের করতে হয়েছে সার্জারি করে

আন্তর্জাতিক

বিবিসি
27 April, 2024, 01:20 pm
Last modified: 27 April, 2024, 01:43 pm

Related News

  • দেশজুড়ে শীতজনিত রোগ বাড়ছে, শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের
  • জামায়াত আমিরের বাইপাস সার্জারি সম্পন্ন
  • মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা
  • শীতকালীন রোগের ছড়াছড়ি! হাসপাতালগুলি কতটুকু মোকাবেলা করতে পারছে?
  • ভারতে ফুসফুস ক্যান্সারের বেশিরভাগ রোগী কখনোই ধূমপান করেননি: গবেষণা

নিশ্বাসের সঙ্গে গিলে ফেলেছিলেন নাকফুলের পিন, বের করতে হয়েছে সার্জারি করে

৩৫ বছর বয়সী বর্ষা সাহু প্রায় ১৬ থেকে ১৭ বছর ধরে নাকফুল ব্যবহার করছেন। তার ব্যবহৃত নাকফুলের পিনটি ঢিলে হয়ে যাওয়ার পর নিশ্বাসের সাথে তিনি সেটি গিলে ফেলেন। পরবর্তীতে এটি তার ফুসফুসে চলে যায়।
বিবিসি
27 April, 2024, 01:20 pm
Last modified: 27 April, 2024, 01:43 pm
ক্ষুদ্র ক্যামেরাযুক্ত একটি ফাইবারোপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে পিনটি বের করা হয়। ছবি: বিবিসি

ভুলবশত দুই মাস আগে নাকফুলের পিন গিলে ফেলেছিলেন ভারতের বর্ষা সাহু। প্রথম দিকে তিনি বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন না কারণ তার ধারণা ছিল, এটি স্বাভাবিকভাবেই তার পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে শরীর থেকে বের হয়ে যাবে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ধাতব বস্তুটি ফুসফুসে আটকে গেলে শারীরিক জটিলতাসহ শ্বাস নিতে বর্ষা সাহুর কষ্ট হচ্ছিল। অবশেষে ডাক্তাররা সেটি তার শরীর থেকে বের করতে সক্ষম হয়েছেন।

৩৫ বছর বয়সী বর্ষা সাহু প্রায় ১৬ থেকে ১৭ বছর ধরে নাকফুল ব্যবহার করছেন। নিজ বাসা থেকে তিনি ফোনের মাধ্যমে বিবিসিকে জানিয়েছেন, "আমি জানতাম না যে নাকফুলের পিনটি ঢিলে হয়ে এসেছিল। কথা বলতে বলতে আমি একটি দীর্ঘ নিশ্বাস নেওয়ার পরেই সেটি আমি গিলে ফেলি। আমি জানতাম না যে এটি আমার ফুসফুসে চলে গেছে। আমি ভেবেছিলাম সেটি আমার পাকস্থলীতে চলে গেছে।"

মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের একজন পালমোনোলজিস্ট (ফুসফুস সংক্রান্ত রোগের বিশেষজ্ঞ) ডা. দেবরাজ জাশ গত মাসে বর্ষার ফুসফুস থেকে পিনটি সরিয়েছিলেন। তিনি এটিকে 'অত্যন্ত বিরল' ঘটনা বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, "সাধারণত আমাদের কাছে এমন রোগী আসে যাদের ফুসফুসে শুকনো ফল অথবা পান চলে যায়। এ ধরনের সমস্যা নিয়ে যারা আসে হয় তারা শিশু অথবা বৃদ্ধ। কিন্তু ৩০ বছরের বেশী বয়সী একজন মহিলা রোগীর বিষয়টি আসলেই ব্যতিক্রম।"

পিন গিলে ফেলার এক মাস পরে বর্ষা অবিরত কাশি, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একজন ডাক্তারের কাছে যান। প্রাথমিকভাবে শ্বাসকষ্টের জন্য তিনি পূর্ববর্তী নাকের আঘাতকে দায়ী করেন।

যখন ওষুধে কোন কাজ হচ্ছিল না তখন তিনি একজন ফুসফুস সংক্রান্ত রোগের বিশেষজ্ঞের কাছে সহায়তা চান। একটি সিটি স্ক্যানের মাধ্যমে তার ফুসফুসে থাকা পিনটি ধরা পরে এবং পরবর্তীতে বুকের এক্সরে করানোর মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়।

একটি সিটি স্ক্যানের মাধ্যমে তার ফুসফুসে থাকা পিনটি ধরা পরে এবং পরবর্তীতে বুকের এক্সরে করানোর মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়। ছবি: বিবিসি

প্রাথমিকভাবে ক্ষুদ্র ক্যামেরাযুক্ত একটি ফাইবারোপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে চেষ্টা করা সত্ত্বেও পিনটি তার ফুসফুস থেকে বের করা সম্ভব হয়নি। বর্ষাকে তখন ডা. জ্যাশের কাছে পাঠানো হলে যিনি পিনটি অপসারণের জন্য আবারো ফাইবারোপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে চেষ্টা করেন।

দ্বিতীয়বার এ পদ্ধতি ব্যবহার করার আগে ডা. জাশ বর্ষার সাথে কথা বলেন এবং সম্ভাব্য জটিলতার বিষয়ে সতর্ক করেন। তিনি বর্ষাকে অস্ত্রোপচারও করতে হতে পারে এমন কথা জানিয়েছিলেন। কিন্তু এতে দীর্ঘমেয়াদি জটিলতা থাকতে পারে বলে তিনি ফাইবারোপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে আরেকবার চেষ্টা করার সিদ্ধান্ত নেন।

ডা. জাশ বলেন, "একটি নিয়মিত ফাইবারোপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে একটি ধারালো বস্তু বের করা অত্যন্ত কঠিন। পিনটি তার ফুসফুসে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ছিল এবং এর চারপাশে টিস্যু ইতোমধ্যেই বেড়ে উঠেছিল।"

তিনি আরো বলেন, "আমাদের খুব সতর্ক থাকতে হয়েছিল কারণ যদি এটি বের করার সময় ফুসফুসে আঘাত লাগতো তাহলে রক্তপাত হতে পারতো ও এর থেকে একটি বিপর্যয় ঘটতে পারতো।"

কিন্তু ৩০ মিনিট চেষ্টা করার পর তিনি ফাইবারোপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে বর্ষার ফুসফুস থেকে পিনটি বের করতে সক্ষম হয়েছিলেন। বর্ষাকে চার দিন হাসপাতালে থাকার পর ছেড়ে দেওয়া হয়েছিল।

বর্ষার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়টি ডা. জাশ নিশ্চিত করেছেন।

নাকের পিন পরা আবার শুরু করেছেন কিনা জিজ্ঞেস করায় বর্ষা হেসে উত্তর দেন, "কোন সুযোগ নেই। আমি কখনোই ভাবিনি যে এরকম কিছু ঘটতে পারে। কিন্তু তাই হয়েছে। আমি আর ঝুঁকি নেব না।"

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

অফবিট / টপ নিউজ

নাকফুল / ফুসফুস / সার্জারি / নিউমোনিয়া / এক্স-রে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • দেশজুড়ে শীতজনিত রোগ বাড়ছে, শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের
  • জামায়াত আমিরের বাইপাস সার্জারি সম্পন্ন
  • মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা
  • শীতকালীন রোগের ছড়াছড়ি! হাসপাতালগুলি কতটুকু মোকাবেলা করতে পারছে?
  • ভারতে ফুসফুস ক্যান্সারের বেশিরভাগ রোগী কখনোই ধূমপান করেননি: গবেষণা

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net