Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
শীতকালীন রোগের ছড়াছড়ি! হাসপাতালগুলি কতটুকু মোকাবেলা করতে পারছে?

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
16 December, 2024, 11:55 am
Last modified: 16 December, 2024, 11:59 am

Related News

  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮

শীতকালীন রোগের ছড়াছড়ি! হাসপাতালগুলি কতটুকু মোকাবেলা করতে পারছে?

শিশু হাসপাতালের ২০ বেডের নিউমোনিয়া ওয়ার্ডে গতকাল (রোববার) কোন সিট খালি ছিলোনা। এক্ষেত্রে নিউমোনিয়ার রোগীকে এখন মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। ডিসেম্বরের প্রথম ১৪ দিনে শিশু হাসপাতালে নিউমোনিয়া নিয়ে ৮০ জন শিশু ভর্তি হয়েছে।
তাওছিয়া তাজমিম
16 December, 2024, 11:55 am
Last modified: 16 December, 2024, 11:59 am
ইনফোগ্রাফ: টিবিএস

ঢাকায় শীতের তীব্রতা এখনো কম হলেও দেশের অন্যান্য স্থানে শীতের প্রকোপ বাড়ছে। আর এতে করে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতকালীন নানা রোগের বিস্তার দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত দেড় মাসে শীতকালীন নানা রোগে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯,৫১৭ জন এবং মারা গেছে ৩১ জন। এক্ষেত্রে আক্রান্তদের সেবা দিতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত নেবুলাইজার ও অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিকিৎসকদের পরামর্শ 
চিকিৎসকরা জানান, শীতে সাধারণত ফ্লু, নিউমোনিয়া, ব্রংকাইটিস ও ডায়রিয়ার মতো রোগগুলো বৃদ্ধি পায়। আর্দ্রতার পরিমাণ কমে যাওয়া ও বাতাসে ধূলাবালি বৃদ্ধির ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

শীতে শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেজন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া যাদের অ্যাজমা ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকা ও প্রয়োজনে ফ্লুর ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "অন্যান্য সময়ের তুলনায় এখন নিউমোনিয়া ও ঠান্ডাজনিত ডায়রিয়া রোগী অনেক বেড়েছে। এখন ঠান্ডা, কাশি, অ্যাজমা নিয়েও হাসপাতালের আউটডোরে রোগীর চাপ বাড়ছে।" 

তিনি আরও বলেন, "আমরা এখন পর্যন্ত রোগীর চাপ সামলাতে পারছি। তবে রোগীর চাপ আরো বাড়লে বেড বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।"

অধ্যাপক মাহবুবুল হক পরামর্শ দেন যে, শিশুদের বাইরে নিয়ে গেলে ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরাতে হবে। শিশু ঘন ঘন শ্বাস নিলে, সঙ্গে শিশুর বুকের পাঁজরের নিচের অংশ দেবে গেলে, জ্বর থাকলে, শ্বাস নেয়ার সময় কোন শব্দ হলে, বমি হলে তা নিউমোনিয়ার লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে নিতে হবে। আর কোল্ড ডায়রিয়া হলে শিশুকে স্যালাইন খাওয়াতে হবে।''

হাসপাতালে চাপ বাড়ছে

শিশু হাসপাতালের ২০ বেডের নিউমোনিয়া ওয়ার্ডে গতকাল (রোববার) কোন সিট খালি ছিলোনা। এক্ষেত্রে নিউমোনিয়ার রোগীকে এখন মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। ডিসেম্বরের প্রথম ১৪ দিনে শিশু হাসপাতালে নিউমোনিয়া নিয়ে ৮০ জন শিশু ভর্তি হয়েছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. দবির আহমেদ টিবিএসকে বলেন, "আমাদের হাসপাতালে নিউমোনিয়া, হুপিং কফ, অ্যাজমা আক্রান্ত রোগী বেশি আসছে। শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি, বড়দের মধ্যে অ্যাজমার সমস্যা বেশি। শীত ছাড়াও আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে; সে কারণে ধুলার প্রকোপ বেড়ে অ্যাজমা, অ্যালার্জিজনিত সমস্যাও বাড়ছে।"

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ঈশিতা বিশ্বাস টিবিএসকে বলেছেন, "হাসপাতালে ও প্রাইভেট চেম্বারে শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা, অ্যাজমা ও নিউমোনিয়ার রোগী বেশি পাচ্ছি। এখন বাইরে বের হলে মাস্ক পরা উচিত।" 

যে-সব অঞ্চলে রোগের বিস্তার বেশি 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শীতজনিত রোগে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত চট্টগ্রাম বিভাগে, ২৫,২৪৯ জন। আর এতে এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছে, যা এখন পর্যন্ত কোন বিভাগে সর্বোচ্চ মৃত্যু।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম টিবিএসকে বলেন, "ময়মনসিংহে শীতের প্রকোপ অনেক বেড়েছে। রোগীরা দেরিতে হাসপাতালে আসায় আমাদের বিভাগে শীতকালীন রোগে মৃত্যু বেশি। নিউমোনিয়াসহ শীতকালীন বিভিন্ন রোগের লক্ষণ, রোগ হলে কী করতে হবে সেসব নিয়ে আমরা সতর্কতামূলক বার্তা মানুষকে দিচ্ছি।"

হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. মঈনুল আহসান পরিচালক টিবিএসকে বলেন, "শীতকালীন রোগে আক্রান্তদের সেবা সংক্রান্ত বিষয়ে হাসপাতালগুলোকে আগামী ১৭ তারিখ আমরা একটি নির্দেশনা দেব। সব হাসপাতালের ভাঙ্গা জানালা ঠিক করা হবে, কোন ছিদ্র থাকলে বন্ধ করা হবে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত নেবুলাইজার, অক্সিজেন ও কম্বল সরবরাহ করা হবে।"

Related Topics

টপ নিউজ

শীতকালীন রোগ / হাসপাতাল / নিউমোনিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net