ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, খুলনা বিভাগে ২৮০ জন, রংপুর বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
