Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
দায়িত্ব নিয়ে মুশতাক বললেন, ‘বাংলাদেশ যে কাউকে হারাতে পারে’

খেলা

টিবিএস রিপোর্ট
16 April, 2024, 08:45 pm
Last modified: 16 April, 2024, 08:48 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

দায়িত্ব নিয়ে মুশতাক বললেন, ‘বাংলাদেশ যে কাউকে হারাতে পারে’

মুশতাক আহমেদকে বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক লেগ স্পিনারের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এই মাসের শেষে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন মুশতাক। 
টিবিএস রিপোর্ট
16 April, 2024, 08:45 pm
Last modified: 16 April, 2024, 08:48 pm

রঙ্গনা হেরাথের কাজে খুশিই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাকে থাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু বিসিবির প্রস্তাব মনপুত না হওয়ায় থাকেননি লঙ্কান সাবেক এই বাঁহাতি স্পিনার। এরপর থেকে স্পিন বোলিং কোচ ছাড়াই খেলছে বাংলাদেশ। কয়েক মাস পরে দেওয়া হলো নিয়োগ, পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে করা হয়েছে বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ। 

মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটারের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন মুশতাক। এই মাসের শেষ দিকে শুরু হবে ক্যাম্প, সিরিজ শুরু ৩ মে। 

বাংলাদেশের স্পিন বিভাগের দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, 'স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের। দায়িত্বটি নিতে মুখিয়ে আছি আমি এবং নিচের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই ক্রিকেটারদের সঙ্গে, কারণ ওদেরকে খুব সহজেই কোচিং করানো যায় এবং সব সময়ই বিশ্বাস করেছি, ওরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির একটি।'

বাংলাদেশ যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে জানিয়ে মুশতাক আরও বলেন, 'ওরা যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। কারণ সেই সামর্থ্য, রসদ ও প্রতিভা ওদের আছে। এই বিশ্বাসটা ওদের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করব আমি। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।'

পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট খেলা মুশতাকের শিকার ১৮৫ উইকেট। ১৪৪ ওয়ানডেতে তার উইকেট ১৬১টি। আরও ঝলমলে হতে পারতো তার ক্যারিয়ার, কিন্তু চোটের কারণে তা হয়নি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখানো মুশতাক ২০০৮ সালে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হন, দায়িত্ব পালন করেন ৬ বছর। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও নিজ দেশ পাকিস্তানের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেন। এ ছাড়া পাকিস্তানের বোলিং পরামর্শকও ছিলেন তিনি।

Related Topics

টপ নিউজ

মুশতাক আহমেদ / স্পিন বোলিং কোচ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net