Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান প্রত্যাশার চেয়েও বেশি সফল: আইআরজিসি প্রধান

আন্তর্জাতিক

আল জাজিরা
14 April, 2024, 03:10 pm
Last modified: 14 April, 2024, 03:17 pm

Related News

  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • 'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মতভেদ: তেলের দাম নিয়ে চিন্তিত ওয়াশিংটন
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা

ইসরায়েলের বিরুদ্ধে অভিযান প্রত্যাশার চেয়েও বেশি সফল: আইআরজিসি প্রধান

অন্যদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
আল জাজিরা
14 April, 2024, 03:10 pm
Last modified: 14 April, 2024, 03:17 pm
ছবি: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

ইসরায়েলকে লক্ষ্য করে ৩৫০-র বেশি ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। শনিবার রাতে এই হামলা চালানো হয়। এসব ড্রোন ও মিসাইলের অধিকাংশই ঠেকানো হয়েছে বলে উল্লেখ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কিন্তু ইরানের দাবি প্রত্যাশার থেকেও বেশি সফল হয়েছে তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহিনী।

সামরিক অভিযান সম্পর্কে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মেজর জেনারেল হোসেইন সালামি এক বিবৃতিতে বলেন, 'সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি বিমান হামলার জবাবে আইআরজিসি সফলভাবে ইসরায়েলে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে'।  

অন্যদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সালামি ইসরায়েলকে আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেন, 'যেকোনও প্রতিশোধের জবাব দেয়া হবে ইরানের পক্ষ থেকে। ইরান তার নিজের মাটি থেকে বিশ্বের যেকোনও প্রান্তে তার স্বার্থ, সম্পদ বা নাগরিকদের ওপর যে কোনও আক্রমণের জবাব দেবে।' 

তিনি আরও বলেন, 'ইহুদিবাদী কর্মকর্তা এবং ইহুদিবাদী সরকার ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ও দখলদার সেনাবাহিনী এই মুহূর্তে এসব হামলার ভয়াবহতা আঁচ করতে পারছে।' 

এছাড়া সালামি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স; ইরাক, জর্ডান এবং এমনকি সিরিয়ার কিছু অংশে ইসরায়েলকে বিমান সুরক্ষা দিলেও 'দশটি' ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা স্তর ভেদ করতে সক্ষম হয়েছে। 

সালামির ভাষ্যে, 'আমরা আরও বড় ধরনের হামলা চালাতে পারতাম, কিন্তু ইহুদিবাদী সরকার ইরানি দূতাবাসে হামলা চালাতে এবং আমাদের প্রিয় কমান্ডারদের শহীদ করতে যে বর্বরতা চালিয়েছিল আমরা তা করিনি, সীমাবদ্ধ রেখেছি।' 

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহজনক ইসরায়েলি বোমা হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সাত কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে দুজন জ্যেষ্ঠ কমান্ডারও ছিলেন। ইসরায়েল ওই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল ইরান।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল যুদ্ধ / আইআরজিসি / ড্রোন হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • 'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মতভেদ: তেলের দাম নিয়ে চিন্তিত ওয়াশিংটন
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net