Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আরও কাছাকাছি আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে

আন্তর্জাতিক

আল জাজিরা
14 April, 2024, 10:10 am
Last modified: 14 April, 2024, 10:10 am

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন
  • ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির জবাবে ‘যুদ্ধকে না’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ 
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আরও কাছাকাছি আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে

আল জাজিরা
14 April, 2024, 10:10 am
Last modified: 14 April, 2024, 10:10 am
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস (বাঁয়ে) ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: এএফপি

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথে আরও এগিয়ে গেছে আয়ারল্যান্ড ও নরওয়ে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পরে পৃথকভাবে এ তথ্য জানিয়েছেন দেশ দুটির নেতারা। স্পেনের প্রধানমন্ত্রীও এই পদক্ষেপের সমর্থক। 

শুক্রবার (১২ এপ্রিল) ডাবলিনে সানচেজের সঙ্গে বৈঠকের পর আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ড শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়। তবে তারা সেটি করতে চায় স্পেনসহ আরও ইউরোপীয় দেশের সঙ্গে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে।

এর আগে ওই দিনই অসলো সফর করেন সানচেজ। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়ো গার স্টোর বলেন, তার দেশও 'সমমনা দেশগুলোর সঙ্গে' মিলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে 'প্রস্তুত' রয়েছে।

সানচেজ বলেন, স্পেন 'যত দ্রুত সম্ভব' ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়। 

গাজায় ইসরায়েলের চলমান আক্রমণে ক্রমবর্ধমান মৃত্যু, অনাহার ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচনা হওয়ায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে বর্তমানের এসব প্রচেষ্টা দেখা যাচ্ছে। 

ইউরোপের মধ্যে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ থেকে অনেক দেশ অবস্থান বদলেছে। আগের চেয়ে আরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে।

স্পেনা ও আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সমর্থন দিয়ে আসছে। গত মাসে দেশ দুটি ঘোষণা দেয়, মাল্টা ও স্লোভেনিয়ায় পাশাপাশি তারাও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য একসঙ্গে কাজ করবে। দেশগুলো বলেছে, তারা 'ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত'; 'উপযুক্ত পরিস্থিতি হলেই' তারা স্বীকৃতি দেবে।

শুক্রবার সানচেজের সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হ্যারিস বলেন, '…এ ব্যাপারে আমাদের আরও অগ্রগতি হয়েছে। আমরা একসঙ্গে কাজটি করতে চাই।' 

তিনি বলেন, যথোপযুক্ত সময় এলে আগ্রহী দেশগুলো তাদের ঘোষণা দেবে। ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে তারা সমর্থন জানাবে।

তিনি বলেন, 'ফিলিস্তিনের মানুষ দীর্ঘদিন ধরে নিজ দেশ ও সার্বভৌমত্বের মর্যাদা চেয়ে আসছে।'

সানচেজ বলেন, ইচ্ছুক দেশগুলো 'উপযুক্ত পরিস্থিতি হলেই' ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে 'জাতিসংঘের পূর্ণ সদস্য' হওয়ার জন্য সমর্থন দেবে।

গাজায় আক্রমণ শুরুর পর থেকেই বারবার ইসরায়েলের প্রতি কড়া ভাষায় ক্ষোভ জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। 

অন্যদিকে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোর শুক্রবার সানচেজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, 'ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে নরওয়ে।'

তারা নির্দিষ্ট কোনো টাইমটেবিল ঠিক করেননি জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনের স্বীকৃতির জন্য 'সমমনা দেশগুলোকে' নিবিড়ভাবে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

গত নভেম্বরে নরওয়ের পার্লামেন্ট স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের একটি প্রস্তাব গ্রহণ করে। 

১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনারও আয়োজন করেছিল নরওয়ে। সেই আলোচনার পথ ধরে স্বাক্ষর হয়েছিল অসলো চুক্তি। 

ইসরায়েলের আক্রমণে গাজার ৩৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজারের বেশি মানুষ।

উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন / ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি / ফিলিস্তিনের স্বীকৃতি / স্পেন / আয়ারল্যান্ড / নরওয়ে / ইসরায়েল-ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ইরান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল স্পেন
  • ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির জবাবে ‘যুদ্ধকে না’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ 
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net