Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
তুরস্কে প্রথমবারের মতো সপ্তাহে চার কর্মদিবস চালু করেছে এই প্রতিষ্ঠান

আন্তর্জাতিক

ফরচুন
09 April, 2024, 10:10 pm
Last modified: 20 April, 2024, 02:22 pm

Related News

  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   

তুরস্কে প্রথমবারের মতো সপ্তাহে চার কর্মদিবস চালু করেছে এই প্রতিষ্ঠান

গত বছর যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, যেসব প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে চার কর্মদিবস চালু করেছিল, সেসব প্রতিষ্ঠান আর পাঁচ কর্মদিবসে ফিরে যায়নি।
ফরচুন
09 April, 2024, 10:10 pm
Last modified: 20 April, 2024, 02:22 pm
ছবি: মাসকট ভায়া গেটি

এক বছর আগে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট শ্রেণির কর্মীদের জন্য সপ্তাহে চার কর্মদিবস চালু করেছিল তুরস্কের এক্রিলিক ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকসা এক্রিলিক কিমিয়া সানায়ি এএস। এর ফলও বেশ ভালোই পায় প্রতিষ্ঠানটি। এতে কর্মীদের কাজের স্পৃহা, উদ্যোম, কর্ম উৎপাদনশীলতা সবকিছুই আগের চেয়ে বেড়ে যায়। আর তাই এবার পাকাপাকিভাবে সপ্তাহে চার কর্মদিবস চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে তুরস্কের প্রথম কোনো প্রতিষ্ঠান সপ্তাহে চার কর্মদিবস চালু করল।

কর্মদিবস কমিয়ে আনা হলেও কর্মীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি আগের মতোই রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি মূলত তার কর্মীদের কর্মদক্ষতা এবং কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য এ উদ্যোগ নেয়।

তুরস্কের বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুল শহর থেকে একটু বাইরে ইয়ালোভায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি। শ্রমিকসহ এর জনবল এক হাজার ২০০ জন। প্রতিষ্ঠানটির শ্রমিকদের ঘণ্টা হিসেবে মজুরি দেওয়া হয়। তারা ওভারটাইমের জন্যও আলাদা অর্থ পান। তবে তাদের চার কর্মদিবসের আওতায় রাখা হয়নি। এটি কেবল উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য।

ব্লুমবার্গের এক প্রশ্নের জবাবে আকসা এক্রিলিকের প্রধান নির্বাহী সেনগিজ তাস বলেন, সপ্তাহে চার কর্মদিবসের বিষয়ে কর্মীরা জোরালো সমর্থন জানিয়েছে। এটি কর্মীদের পারস্পরিক সহযোগিতা ও দলগত কর্মশক্তি আরও বাড়িয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে চার কর্মদিবস চালু থাকা অবস্থায় কর্মীদের উপস্থিতির হার বেড়ে ৯৪ শতাংশে পৌঁছেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের বহু প্রতিষ্ঠান প্রাথমিকভাবে সপ্তাহে চার কর্মদিবস চালুর বিষয়টি যাচাই-বাছাই করছে।

ধনকুবের স্টিভ কোহেন গত সপ্তাহে বলেছিলেন, তিনি আশা করেন যে আরও বহু প্রতিষ্ঠান সপ্তাহে চার কর্মদিবসের দিকে যাবে।

গত বছর যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, যেসব প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে চার কর্মদিবস চালু করেছিল, সেসব প্রতিষ্ঠান আর পাঁচ কর্মদিবসে ফিরে যায়নি।

প্রাথমিকভাবে চার কর্মদিবস চালু থাকা অবস্থায় কর্মীদের ওপর পরিচালিত একটি সমীক্ষায় আকসা এক্রিলিক দেখতে পায় যে এতে কাজের সঙ্গে কর্মীদের সম্পৃক্ততা, উৎপাদনশীলতা ইত্যাদি ৮৫ শতাংশেরও বেশি বেড়েছে। এমনকি এই সময়টায় চাকরির আবেদনও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

প্রতিষ্ঠানটির আরঅ্যান্ডডি অ্যান্ড সাসটেইনেবিলিটি গ্রুপ ম্যানেজার আসলি এরতান বলেন, 'আমার সহকর্মী ও আমার দলের কর্মীদের অনুপ্রেরণা স্পষ্টভাবে বেড়েছে।'

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

কর্মদিবস / শ্রমিক / মজুরি / তুরস্ক / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net