Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
শাওমির বৈদ্যুতিক গাড়ির জন্য ২৭ মিনিটে ৫০ হাজার অর্ডার!

আন্তর্জাতিক

অ্যারেনাইভি ও বিবিসি
03 April, 2024, 04:25 pm
Last modified: 04 April, 2024, 04:05 am

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি

শাওমির বৈদ্যুতিক গাড়ির জন্য ২৭ মিনিটে ৫০ হাজার অর্ডার!

একটি স্ট্যান্ডার্ড এসইউ৭ মডেলের শাওমি গাড়ির দাম ২৯ হাজার ৮৭২ ডলার। আর এই মডেলের সর্বোচ্চ দামের গাড়ির দাম ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান। অন্যদিকে টেসলার মডেল ৩ এর গাড়ির দাম চীনে ২ লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান।
অ্যারেনাইভি ও বিবিসি
03 April, 2024, 04:25 pm
Last modified: 04 April, 2024, 04:05 am
ছবি: রয়টার্স

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় প্রবেশ করেছে চীনা স্মার্টফোন জায়ান্ট শাওমি। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি সে দেশের বিভিন্ন শো-রুমে তাদের প্রথম মডেল এসইউ৭ এর তিনটি ভার্সন প্রদর্শনের পাশাপাশি আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অর্ডারও নেওয়া শুরু করেছে।

শাওমি জানিয়েছে, এসইউ৭ এর জন্য অর্ডার নেওয়া শুরু করার প্রথম ২৭ মিনিটে ৫০ হাজারেরও বেশি অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। এ থেকে এটিই স্পষ্ট হচ্ছে যে চীনের বাজারে শুরুতেই ব্যাপক সফল প্রতিষ্ঠানটি। ফলে এসইউ৭ এর আন্তর্জাতিক বাজার তৈরি হওয়ার বিষয়ে এখন আগের চেয়ে আরও বেশি আশা করছে প্রতিষ্ঠানটি।

স্মার্টফোন বিক্রিতে বিশ্বব্যাপী শাওমির অবস্থান তৃতীয়। গ্লোবাল মার্কেটের ১২ ভাগ মার্কেট শেয়ার তাদের দখলে। বর্তমানে টেসলা ও বিআইডির মতো বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম কোম্পানিকে টক্কর দিতে তারা এ ব্যবসায় নেমেছে।

একটি স্ট্যান্ডার্ড এসইউ৭ মডেলের শাওমি গাড়ির দাম ২৯ হাজার ৮৭২ ডলার। আর এই মডেলের সর্বোচ্চ দামের গাড়ির দাম ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান। অন্যদিকে টেসলার মডেল ৩ এর গাড়ির দাম চীনে ২ লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান।

শাওমির এসইউ৭ মডেলের গাড়িটির মিনিমাম রেঞ্জ ৭০০ কিলোমিটার। যেখানে টেসলার মডেল ৩ এর রেঞ্জ ৫৬৭ কিলোমিটার।

বর্তমানে চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবসা বেশ প্রতিযোগিতাপূর্ণ। দেশটিতে অন্তত ২০০ এর মতো প্রতিষ্ঠান এই গাড়ি উৎপাদন করছে। গত দশকে চীন সরকার বহু প্রতিষ্ঠানকে ভর্তুকিও দিয়েছে। ঠিক এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় নেমেছে শাওমি।

ছবি: অ্যারেনাইভি

চীনা সরকারের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে ২০২৩ সালে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় গড় মুনাফা ৫ শতাংশ কমে এসেছে। খাতটির সবচেয়ে বড় কোম্পানি বিআইডি গত সপ্তাহে জানায়, তাদের ত্রৈমাসিক মুনাফা বৃদ্ধি গত দুই বছরের মধ্যে সবচেয়ে ধীর ছিল। কারণ কোম্পানিটির বিক্রয় কমেছে।

২০২১ সালে শাওমি স্মার্ট বৈদ্যুতিক গাড়ি নির্মাণে আরও বেশি মনোযোগ দেয়। তারই অংশ হিসেবে কোম্পানিটি পরবর্তী দশকে এই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নেয়।

Related Topics

টপ নিউজ

শাওমি / বৈদ্যুতিক গাড়ি / গাড়ি / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • রাজধানীর বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net