Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
সলিমুল্লাহ সড়কে সপ্তাহে ২ দিন হকারদের হলিডে মার্কেট

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
16 March, 2024, 05:25 pm
Last modified: 16 March, 2024, 05:34 pm

Related News

  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ
  • নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
  • নারায়ণগঞ্জের ৪ আসনে বিএনপি, ১টিতে জয়ী এনসিপি

সলিমুল্লাহ সড়কে সপ্তাহে ২ দিন হকারদের হলিডে মার্কেট

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, জামাকাপড় থেকে শুরু করে নানান পণ্যসামগ্রীর পসরা নিয়ে সড়কের খাজা মার্কেটের সামনে থেকে আমলাপাড়া গলির প্রবেশপথ পর্যন্ত দক্ষিণ লেন বন্ধ করে বসেছেন হকারেরা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
16 March, 2024, 05:25 pm
Last modified: 16 March, 2024, 05:34 pm
ছবি: টিবিএস

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক থেকে হকার উচ্ছেদের দাবি অবশেষে বাস্তবায়ন হয়েছে সলিমুল্লাহ সড়ক হকারদের বসতে দেওয়ার মাধ্যমে। এতে বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত থাকায় শহরে কমে এসেছে যানজট।

সলিমুল্লাহ সড়কে এখন থেকে সপ্তাহে দুদিন চলবে হলিডে মার্কেট। সড়কের দক্ষিণ পাশের লেন পুরোটা ব্যবহার করছেন হকারেরা। তবে বাকি পাঁচদিন সড়ক ছেড়ে দিয়ে কেবল ফুটপাতে অবস্থান করতে পারবেন তারা।

এর আগে ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু সড়কসহ শহরের সকল ফুটপাত হকারমুক্ত রাখার বিষয়ে একমত হন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

গত শুক্র ও শনিবার হলিডে মার্কেটের প্রথম কার্যক্রম শুরু করেন হকারেরা। সড়কের ওপর চাটাই, ভ্যান, ট্রলি, ছাতা বসিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেন তারা। দীর্ঘদিন পর হকারদের পণ্য সামনে পেয়ে নিম্ন আয়ের ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। ক্রেতা ও হকার উভয়ের মুখেই ছিল তৃপ্তির হাসি।

বঙ্গবন্ধু সড়ক থেকে হকার উচ্ছেদের বিপক্ষে হকার নেতা ও কয়েকজন বামপন্থী নেতা আন্দোলন করে আসছিলেন। প্রশাসনের সিদ্ধান্তকে উপেক্ষা করে হকারেরা অনেকটা জোর করে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখলের চেষ্টা চালালে এক পর্যায়ে সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৫) সেলিম ওসমান মেয়র আইভীকে অনুরোধ করেন হকারদের বিরুদ্ধে সিটি করপোরেশনের তরফ থেকে মামলা দায়ের করতে।

ছবি: টিবিএস

পরে ১১ মার্চ হকার নেতারা নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসে রাজি হন বঙ্গবন্ধু সড়ক ছেড়ে দিতে। তার বদলে সলিমুল্লাহ সড়কের উভয় পাশের ফুটপাত এবং শুক্র-শনিবার হলিডে মার্কেট চালু করে বসার অনুমতি পান তারা।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, জামাকাপড় থেকে শুরু করে নানান পণ্যসামগ্রীর পসরা নিয়ে সড়কের খাজা মার্কেটের সামনে থেকে আমলাপাড়া গলির প্রবেশপথ পর্যন্ত দক্ষিণ লেন বন্ধ করে বসেছেন হকারেরা।

রোজা উপলক্ষ্যে হকারদের কাছ থেকে কেনাকাটায় বাড়তি আগ্রহ দেখা যায় ক্রেতাদের মাঝে। তবে সড়কের একপাশ দখল করে ফেলায় চলাচলে বেগ পেতে হয় যানবাহনকে। অনেক গাড়ি আমলাপাড়া গলি হয়ে বঙ্গবন্ধু সড়ক ও অন্যান্য সড়কে প্রবেশ করে। এ সড়কে কিছুটা ভোগান্তি থাকলেও বাকি পুরো শহরই ছিল বেশ ফাঁকা।

সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত সলিমুল্লাহ সড়কটিতে এ মার্কেট স্থাপন ও নজরদারি করছেন ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম। তিনি বলেন, 'হলিডে মার্কেটে ক্রেতাদের ভিড় দেখতে পেয়েছি। শুক্র-শনি এ দুদিন চলবে মার্কেট। বাকি দিনগুলোতে হকারেরা ফুটপাতে বসবেন। সেলিম ওসমান, মেয়র আইভী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে।'

উল্লেখ্য, ২০১৮ সালে বঙ্গবন্ধু সড়ক থেকে হকার উচ্ছেদে মাঠে নামেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। সে সময় হকারদের পক্ষ নিয়েছিলন সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান। হকার উচ্ছেদ করতে শহরের পপুলার হাসপাতালের সামনে এলে মেয়রের ওপর হামলা করে হকার ও শামীম ওসমানের অনুসারীরা। সে সময় আইভীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সে ঘটনার ছয়বছর পর একসঙ্গে আলোচনা করে অবশেষে বঙ্গবন্ধু সড়ক থেকে হকার উচ্ছেদ করা হলো।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

হকার ব্যবস্থাপনা / হলিডে মার্কেট / হকার / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ
  • নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
  • নারায়ণগঞ্জের ৪ আসনে বিএনপি, ১টিতে জয়ী এনসিপি

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net