Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
রাশিয়ায় স্কুলের নতুন পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 March, 2024, 02:10 pm
Last modified: 15 March, 2024, 02:15 pm

Related News

  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজের ডিএনএ নমুনা সংগ্রহ
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমিতে পাওয়া ৭ শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

রাশিয়ায় স্কুলের নতুন পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান

মূলত ‘ফান্ডামেনটালস অব সিকিউরিটি এন্ড ডিফেন্স অফ দ্য মাদারল্যান্ড’ নামের নতুন একটি বিষয়ের জন্য বইটি লেখা হয়েছে। আগে এর নাম ছিল ‘ফান্ডামেনটালস অব সেইফ লিভিং’।
টিবিএস ডেস্ক
15 March, 2024, 02:10 pm
Last modified: 15 March, 2024, 02:15 pm
ছবি: গেটি ইমেজেস / বিবিসি

রাশিয়ায় স্কুলের নতুন এক পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করা হয়েছে। একইসাথে এতে ইউক্রেন যুদ্ধ ও ইতিহাস নিয়ে বিতর্কিত তথ্য উপস্থাপনের অভিযোগ উঠেছে। খবর বিবিসির। 

মূলত 'ফান্ডামেনটালস অব সিকিউরিটি এন্ড ডিফেন্স অফ দ্য মাদারল্যান্ড' নামের নতুন একটি বিষয়ের জন্য বইটি লেখা হয়েছে। আগে এর নাম ছিল 'ফান্ডামেনটালস অব সেইফ লিভিং'।

বিষয়টি দেশটির ও ইউক্রেনে দখলকৃত অঞ্চলের হাই স্কুলের ১৫ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এটি পাঠদান করা হবে।

ছবি: গেটি ইমেজেস

সাবেক রুশ সৈন্যরা স্কুল শিক্ষার্থীদের বিষয়টি পড়াবেন। এক্ষেত্রে মস্কো যুদ্ধফেরত সৈন্যদের ইতোমধ্যেই শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করছে।

বইটিতে সোভিয়েত শাসক জোসেফ স্টালিনের ভূয়সী প্রশংসা করা হয়েছে। একইসাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ায় বিজয়কে গৌরবের সাথে তুলে ধরা হয়েছে। 
বইটিতে ২০১৪ সালে ক্রিমিয়ান উপদ্বীপ দখলে রাশিয়ান সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়েছে। একইসাথে এটিকে 'রাশিয়ার সাথে ক্রিমিয়ার পুনর্মিলন' বলে অভিহিত করা হয়েছে।

ছবি: গেটি ইমেজেস / বিবিসি

বইয়ে ইউক্রেনে রুশ অভিযানকে 'স্পেশাল মিলিটারি অপারেশন' বলে উল্লেখ করা হয়েছে। যদিও পশ্চিমা দেশগুলো এটিকে পুরোপুরি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

বইটির আরেকটি অংশে রাশিয়ান সশস্ত্র বাহিনীর কাঠামো তুলে ধরা হয়েছে। সেখানে ১৮ বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানানো হয়েছে।

ছবি: নিউ মেলিটোপোল টেলিগ্রাম চ্যানেল

পাঠ্যপুস্তকটিতে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র তালিকা এবং আবেদনপত্রের লিঙ্কগুলি উল্লেখ করা হয়েছে। এছাড়াও যোগদানের ফলে বিনামূল্যে চিকিৎসা সেবা, বীমা ও আকর্ষণীয় বেতন লাভের বিষয়টিও তুলে ধরা হয়েছে। 

এদিকে গত দুই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে দুই পক্ষেরই বহু সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এক্ষেত্রে বিবিসি রাশিয়ান সার্ভিসের তথ্যমতে, চলমান যুদ্ধে ২০ বছরের নিচে থাকা কমপক্ষে ১,২৪০ জন রুশ সৈন্য নিহত হয়েছে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রুশ সেনাবহর / সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজের ডিএনএ নমুনা সংগ্রহ
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমিতে পাওয়া ৭ শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net