Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
১৮৯৯ সালে ফ্রেঞ্চ শিল্পীরা যেভাবে ২০০০ সালের জীবনযাপন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল

আন্তর্জাতিক

ওপেনকালচার ডট কম
08 March, 2024, 10:30 am
Last modified: 08 March, 2024, 10:33 am

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • লাকি আলী: কৈশোরে ঘর ছেড়েছেন, করেছেন কার্পেট পরিষ্কারের ব্যবসা, ‘অসম্মানের’ কারণে ছেড়েছেন বলিউড 
  • মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে ৭২ হাজার টাকা বকেয়া কর পরিশোধের নোটিশ

১৮৯৯ সালে ফ্রেঞ্চ শিল্পীরা যেভাবে ২০০০ সালের জীবনযাপন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল

বর্তমানে ‘দ্য পাবলিক ডোমেন রিভিউ’ এ এই প্রিন্টগুলোর নিরীক্ষা করলে প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে তা হলো, ১৮৬৫ সালে জুলস ভার্নের মহাকাশ ভ্রমণ নিয়ে লেখা ‘ফ্রম দ্য আর্থ টু দ্য মুন’। এই কল্পকাহিনীটি পরবর্তীতে জর্জেস মেলিয়াসের ১৯০২ সালে নির্মিত প্রথম সায়েন্স ফিকশন সিনেমা ‘এ ভোয়াজ টু দ্য মুন’ কে প্রভাবিত করে। 
ওপেনকালচার ডট কম
08 March, 2024, 10:30 am
Last modified: 08 March, 2024, 10:33 am
ছবি: ওপেন কালচার ডটকম

পারমাণবিক পদার্থবিদ নিলস বোর তার বিখ্যাত উদ্ধৃতিতে বলেছেন, "ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। বিশেষ করে তা যদি হয় সুদূর ভবিষ্যৎ নিয়ে।"

তবে বছরের পর বছর ধরে ভবিষ্যদ্বাণী ভুল হওয়ার পরেও ম্যাগাজিনগুলো কয়েক দশক কিংবা কয়েক শতাব্দী পর আমরা কোথায় থাকব সে সম্পর্কে নানা জল্পনা-কল্পনা নিয়ে ভাবতে খুবই আগ্রহী। ব্যক্তিগত জেটপ্যাক ও চাঁদে উপনিবেশের মতো সুদূর ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা মনে উদ্যমতা জাগায়।

এমন অসাধারণ জিনিসগুলো আমাদের জন্য অপেক্ষা করছে ভাবতেই ভালো লাগে। এছাড়াও 'ওমনি ম্যাগাজিনে' আজিমভের দেয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা যেকোনো কিশোর মনকে উদ্বেলিত করবে। তাকে আরো আগ্রহী করে তুলবে বিজ্ঞানের প্রতি। 

আসিমভ প্রায় ৮৭টি সংগ্রহযোগ্য শিল্পী কার্ড 'এন ল'আন ২০০০' পোস্টকার্ডের একমাত্র সেটের মালিক ছিলেন। কার্ডের এই সেটটি ১৮৯৯ সালে সিগারের বাক্সে প্রথম প্রদর্শিত হয়েছিল। পরবর্তীতে ১৯০০ সালে প্যারিসে ওয়ার্ল্ড এক্সিবিশনে প্রদর্শিত হয়।

ছবি: ওপেন কালচার ডটকম

'ফ্রান্স ইন দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি' নামে অনুবাদ করা কার্ডগুলোতে নানা ইলাস্ট্রেটররা আমরা ভবিষ্যতে কীভাবে বেঁচে থাকব তা নিয়ে ধারণা দিয়েছিলেন। তাও প্রায় প্রকাশের ২৩ বছর আগে। বাণিজ্যিকভাবে বাজারে আনার আগেই কার্ড তৈরির প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় এই কার্ডগুলো তৈরির ইতিহাস জানতে পারাটা বেশ কঠিন। 

এমনকি প্রতিষ্ঠানটি খেলনা তৈরি করতো না-কি এটা কোন সিগারেট কোম্পানি ছিল তা কেউই সঠিকভাবে বলতে পারে না। সিগার বক্সের চিন্তাটা কোথাও থেকে এসেছে না-কি শিল্পীরা নিজেরাই এই বুদ্ধি পেয়েছে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

ছবি: ওপেন কালচার ডট কম

বর্তমানে 'দ্য পাবলিক ডোমেন রিভিউ' এ এই প্রিন্টগুলোর নিরীক্ষা করলে প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে তা হলো, ১৮৬৫ সালে জুলস ভার্নের মহাকাশ ভ্রমণ নিয়ে লেখা 'ফ্রম দ্য আর্থ টু দ্য মুন'। এই কল্পকাহিনীটি পরবর্তীতে জর্জেস মেলিয়াসের ১৯০২ সালে নির্মিত প্রথম সায়েন্স ফিকশন সিনেমা 'এ ভোয়াজ টু দ্য মুন' কে প্রভাবিত করে। 

একইসাথে আন্ডারওয়াটার ওয়ার্ল্ড, তিমি মাছ টানা বাস, সমুদ্রের তলদেশে ক্রোকেট পার্টি এবং বড় মাছের ঘোড়ার মতো দৌড় প্রতিযোগিতার মত আরো অনেক অভিনব চিন্তার জন্ম দিয়েছে। এর মধ্যে কিছু কিছু জিনিস আসলেই উদ্ভাবিত হয়েছে।

ছবি: ওপেন কালচার ডট কম

ভবিষ্যদ্বাণী দেয়া এই কার্ডগুলো আরও নিরীক্ষার জন্য আইজ্যাক আসিমভের ১৯৮৬ সালের 'ফিউচারডেস: এ নাইনটিনথ সেঞ্চুরি ভিশন অফ দ্য ইয়ার ২০০০' পর্যালোচনা করে দেখতে পারেন। বর্তমানে এটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে। অথবা দ্য পাবলিক ডোমেন রিভিউতে দেয়া ছবিগুলোর চমৎকার গ্যালারিও দেখতে পারেন।

তবে ভবিষ্যৎ তো কেউ নিশ্চিত করে বলতে পারবে না। হয়ত আগামী বছরই আপনার অর্ডার করা পণ্যটি আপনার দরজায় পৌঁছে দেবে কোন ড্রোন। যদিও এটা শুধুই একটা অনুমান মাত্র।

অনুবাদ: জেনিফার এহসান 

Related Topics

টপ নিউজ

ভবিষ্যৎ প্রযুক্তি / অনিশ্চিত ভবিষ্যৎ / শিল্পী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • লাকি আলী: কৈশোরে ঘর ছেড়েছেন, করেছেন কার্পেট পরিষ্কারের ব্যবসা, ‘অসম্মানের’ কারণে ছেড়েছেন বলিউড 
  • মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে ৭২ হাজার টাকা বকেয়া কর পরিশোধের নোটিশ

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net