Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হোসেন, ভর্তি আমেরিকার হাসপাতালে; দোয়া চেয়েছে পরিবার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 December, 2024, 11:50 pm
Last modified: 16 December, 2024, 04:21 am

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • লাকি আলী: কৈশোরে ঘর ছেড়েছেন, করেছেন কার্পেট পরিষ্কারের ব্যবসা, ‘অসম্মানের’ কারণে ছেড়েছেন বলিউড 
  • মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে ৭২ হাজার টাকা বকেয়া কর পরিশোধের নোটিশ

গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হোসেন, ভর্তি আমেরিকার হাসপাতালে; দোয়া চেয়েছে পরিবার

জাকির হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ৭৩ বছর বয়সি জাকিরের রক্তচাপের সমস্যা রয়েছে।
হিন্দুস্তান টাইমস
15 December, 2024, 11:50 pm
Last modified: 16 December, 2024, 04:21 am
কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। ছবি: সংগৃহীত

কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন গুরুতর অসুস্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট পোস্ট করা হয়েছে।

এর আগে খবরে প্রকাশিত হয়েছিল, ওস্তাদ জাকির হোসেন না ফেরার দেশে চলে গিয়েছেন। তবে এখন জানা গেছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।

পিটিআই-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইসিইউতে ভর্তি করা হয়েছে জাকির হোসেনকে। তার বন্ধু, বংশীবাদক রাকেশ চৌরাসিয়া রোববার সংবাদসংস্থাটিকে জানিয়েছিলেন, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাকির হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ৭৩ বছর বয়সি জাকিরের রক্তচাপের সমস্যা রয়েছে।

'গত এক সপ্তাহ ধরে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তিনি অসুস্থ হয়ে বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন। আমরা সকলেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন', সংবাদমংস্থা পিটিআইকে জানিয়েছেন রাকেশ চৌরাসিয়া

এ মুহূর্তে কিংবদন্তি তবলাবাদকের দ্রুত আরোগ্য কামনায় সকলকে প্রার্থনা ও দোয়া করার অনুরোধ করেছে জাকির হোসেনের পরিবার। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবলাশিল্পী জাকির হোসেন ওস্তাদ আল্লাহ রাখা খানের পুত্র। বেশ কিছু সময় ধরে অসুস্থ। এজন্য তার আসন্ন কয়েকটি কনসার্টও বাতিল করা হয়।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অসাধারণ অবদানের জন্য বিশ্বব্যাপী খ্যাত ওস্তাদ জাকির হোসেন এ বছর ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। ৭টি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। চলতি বছরের শুরুর দিকে মুম্বাইয়ে ওস্তাদ গুলাম মুস্তাফা খান পুরস্কারও পেয়েছেন তিনি।

১৯৫১ সালের ৯ মার্চ মুম্বাইয়ের মাহিমে আল্লা রাখা এবং ববি বেগমের ঘরে জন্মগ্রহণ করা জাকির হোসেন খুব অল্প বয়সেই তবলা বাজানোর প্রতি ঝোঁক দেখান।

ভারতের সবচেয়ে বিখ্যাত তবলা বাদকের মধ্যে অন্যতম হলেন জাকির হোসেন। অসাধারণ প্রতিভার কারণে পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং সংগীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন। এছাড়া, তিনি একজন সুরকার, পার্কিউশনিস্ট, সংগীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা।

জাকির হোসেন মাত্র তিন বছর বয়সে তার বাবার কাছ থেকে মৃদং (একটি শাস্ত্রীয় তালবাদ্য বাদ্যযন্ত্র) বাজানো শেখেন এবং ১২ বছর বয়সে কনসার্টে পারফর্ম করতে শুরু করেন। তিনি কিংবদন্তি পপ ব্যান্ড 'দ্য বিটলস'-এর সঙ্গে কাজ করেন।

Related Topics

টপ নিউজ

ওস্তাদ জাকির হোসেন / তবলাবাদক / শাস্ত্রীয় সংগীত / শিল্পী / ভারতীয় শিল্পী / তবলাবাদক জাকির হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • লাকি আলী: কৈশোরে ঘর ছেড়েছেন, করেছেন কার্পেট পরিষ্কারের ব্যবসা, ‘অসম্মানের’ কারণে ছেড়েছেন বলিউড 
  • মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে ৭২ হাজার টাকা বকেয়া কর পরিশোধের নোটিশ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net