Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
৭৩১ কোটি টাকা ঋণখেলাপি: এস আলম-সংশ্লিষ্ট ইউনিটেক্স গ্রুপের ১৩,৭৩২ শতক সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 11:15 am
Last modified: 29 July, 2025, 11:23 am

Related News

  • বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু: সংসদে অর্থমন্ত্রী
  • ১০ ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই ঝুঁকিতে: কেন্দ্রীয় ব্যাংক
  • নজরে কুয়ালালামপুরের দুই বিলাসবহুল হোটেল, বিভিন্ন দেশে এস আলমের সাম্রাজ্য নিয়ে তদন্ত
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

৭৩১ কোটি টাকা ঋণখেলাপি: এস আলম-সংশ্লিষ্ট ইউনিটেক্স গ্রুপের ১৩,৭৩২ শতক সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা

প্রতিষ্ঠাটির ৩০৪ কোটি টাকার এলসি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 11:15 am
Last modified: 29 July, 2025, 11:23 am
প্রতীকী ছবি।

এস. আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সংশ্লিষ্ট ইউনিটেক্স গ্রুপের বিরুদ্ধে ৭৩১ কোটি টাকার ঋণখেলাপির মামলায় প্রতিষ্ঠানটির ১৩ হাজার ৭৩২ শতক সম্পত্তি ও ৩০৪ কোটি টাকার এলসি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।

সোমবার (২৮ জুলাই) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাহাড়তলী শাখার দায়ের করা মামলায় এই আদেশ দেন আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন। পাশাপাশি শিল্পগোষ্ঠী এস. আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ১১ জনকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইউনিটেক্স স্টিলের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ কায়সার, পরিচালক বেলাল আহমেদ (এস. আলমের জামাতা), মাইমুনা খানম (এস. আলমের মেয়ে), মো. মোহাইমিনুল ইসলাম চৌধুরী, এস. আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, তার ছেলে এহসানুল আলম এবং সাইফুল আলমের চার ভাই—আব্দুস সামাদ, মো. আব্দুল্লাহ হাসান, ওসমান গনি ও রাশেদুল আলম।

২০২২ সালে ইসলামী ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে ইউনিটেক্স স্টিলের নামে ঋণ নেয় চট্টগ্রামভিত্তিক ইউনিটেক্স গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ৭৩১ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার টাকা। এই ঋণের বিপরীতে ইউনিটেক্স মাত্র ১ হাজার ৮৮০ শতক জমি বন্ধক রেখেছিল।

ঋণ আদায়ে উচ্চ ঝুঁকি দেখা দেওয়ায় ইসলামী ব্যাংক ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে ইউনিটেক্স গ্রুপের মালিকানাধীন মোট ১৩ হাজার ৭৩২ শতক সম্পত্তি অ্যাটাচমেন্টের আবেদন জানায়। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত সম্পত্তি ও ৩০৪ কোটি টাকার এলসি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন।

Related Topics

টপ নিউজ

এস আলম / এস আলম গ্রুপ / ঋণ খেলাপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু: সংসদে অর্থমন্ত্রী
  • ১০ ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই ঝুঁকিতে: কেন্দ্রীয় ব্যাংক
  • নজরে কুয়ালালামপুরের দুই বিলাসবহুল হোটেল, বিভিন্ন দেশে এস আলমের সাম্রাজ্য নিয়ে তদন্ত
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net