Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৩ জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়েছে পিবিআই

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 March, 2024, 12:50 pm
Last modified: 04 March, 2024, 03:31 pm

Related News

  • শেয়ার আত্মসাতের মামলা: ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৬ জনকে অব্যাহতি
  • গ্রেপ্তারি পরোয়ানা জারির ২ ঘন্টার মধ্যে জামিন পেলেন ট্রান্সকমের সিমিন রহমান 
  • সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
  • সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
  • গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৩ জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়েছে পিবিআই

বোনের করা মামলার জেরে সিমিন রহমানসহ তিনজনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়েছে পিবিআই।
টিবিএস রিপোর্ট
04 March, 2024, 12:50 pm
Last modified: 04 March, 2024, 03:31 pm
বাম থেকে শাহনাজ রহমান, সিমিন রহমান ও যারাইফ আয়াত হোসেন। ছবি: কোলাজ

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুর পর দ্বিতীয় প্রজন্মের উত্তরাধিকারীদের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও গ্রুপসংশ্লিষ্ট আরও দুজনের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, তার মা ও গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান এবং এবং সিমিন রহমানের ছেলে ও ট্রান্সকমের হেড অব ট্রান্সফরমেশন যারাইফ আয়াত হোসেনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার অনুরোধ জানিয়ে গত ২৩ ফেব্রুয়ারি ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ইমিগ্রেশন পুলিশকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সিমিন, শাহনাজ ও যারাইফ এখন বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। 

ট্রান্সকমের দুই বোনের লড়াই: সিইও সিমিন ও মা শাহনাজের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন শাযরেহ

তাদের বিদেশ গমনাগমনের তথ্য সরবরাহ এবং বিদেশ থেকে বাংলাদেশে এলে তাদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাৎক্ষণিকভাবে মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়েছে ইমিগ্রেশন পুলিশকে।

এ বিষয়ে জানতে চাইলে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তদন্তের স্বার্থে তারা এ নিষেধাজ্ঞা দিতে বলেছেন।

তিন মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

উল্লেখ্য, কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক তার বড় বোন, ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমান এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান, তাদের মা শাহনাজ রহমানসহ ট্রান্সকমের আট কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করেছেন। 

সম্পত্তি ও শেয়ার নিয়ে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের বিরুদ্ধে বোনের মামলা, গ্রেপ্তার ৫

সিমিন রহমান বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও দলিল জাল-জালিয়াতির মাধ্যমে শাযরেহ ও তার প্রয়াত ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে পারিবারিক সম্পত্তির—যার মূল্য দাবি করা হয়েছে ১০ হাজার কোটি টাকা—ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, এই অভিযোগে এ মামলা করেন শাযরেহ।

Related Topics

টপ নিউজ

ট্রান্সকম গ্রুপ / সিমিন রহমান / পিবিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • শেয়ার আত্মসাতের মামলা: ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৬ জনকে অব্যাহতি
  • গ্রেপ্তারি পরোয়ানা জারির ২ ঘন্টার মধ্যে জামিন পেলেন ট্রান্সকমের সিমিন রহমান 
  • সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
  • সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
  • গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net