Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
তিন মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2024, 08:40 pm
Last modified: 27 February, 2024, 08:52 pm

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • সন্ত্রাসবিরোধী মামলা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ   
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত

তিন মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

একইসঙ্গে জামিনের শর্ত অনুযায়ী, পাসপোর্ট জমা না দেওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
টিবিএস রিপোর্ট
27 February, 2024, 08:40 pm
Last modified: 27 February, 2024, 08:52 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা- প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের দায়ের করা মামলায় ওই গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করা হয়েছে। 

অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক তিন মামলায় রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন বাতিল করেন। 

একইসঙ্গে জামিনের শর্ত অনুযায়ী, পাসপোর্ট জমা না দেওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ওই পাঁচ কর্মকর্তার আইনজীবী জামিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার আসামিদের জামিনের আদেশ বাতিল করে দেন।

জামিন বাতিল হওয়া পাঁচ কর্মকর্তা হলেন- ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সচিব) আবু ইউসূফ মো. সিদ্দিক।

শত কোটি টাকা আত্মসাৎ ছাড়াও সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রুপটির পাঁচজন কর্মকর্তাকে গত ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিনই জামিন পান প্রতিষ্ঠানটির শীর্ষ এই পাঁচ কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

ট্রান্সকম গ্রুপ / জামিন বাতিল / গ্রেপ্তারি পরোয়ানা / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • সন্ত্রাসবিরোধী মামলা: মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ   
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net