Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
জ্বালানি তেলের পাশাপাশি ৫০ কোটি ডলারের এলএনজি আমদানিতেও অর্থায়ন করবে আইটিএফসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2024, 06:45 pm
Last modified: 27 February, 2024, 10:37 pm

Related News

  • গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে মে মাসে ১১ এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত, বাড়তি খরচে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বেড়েছে
  • জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • হরমুজ দিয়ে সরবরাহে ব্যাঘাতের মধ্যে বাংলাদেশে পৌছেঁছে এলপিজির একটি চালান

জ্বালানি তেলের পাশাপাশি ৫০ কোটি ডলারের এলএনজি আমদানিতেও অর্থায়ন করবে আইটিএফসি

এ মাসের শুরুতে জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা মেটাতে ২০২৪–২৫ অর্থবছরের জন্য জেদ্দাভিত্তিক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন থেকে ২১০ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এ ঋণ চলতি অর্থবছরে পাওয়া ১৪০ কোটি ডলার থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
টিবিএস রিপোর্ট
27 February, 2024, 06:45 pm
Last modified: 27 February, 2024, 10:37 pm
প্রতীকী ছবি: রয়টার্স

জ্বালানি তেলের পাশাপাশি প্রায় ৫০ কোটি ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতেও ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) অর্থায়ন করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আইটিএফসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার হানি সালেম সোনবল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করেন তারা। 

প্রাথমিকভাবে অর্থায়নের পরিমাণ ৫০ কোটি  ডলার হলেও শেষ পর্যন্ত এটি বাড়বে।

সোনবল আরও বলেছেন, আইটিএফসি বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী।

আরও পড়ুন: জ্বালানি আমদানির জন্য আইটিএফসি থেকে ২.১ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

আইটিএফসি'র সিইওকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা বিদ্যমান সম্পর্ক বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বাংলাদেশের অর্থনীতির আকার ধীরে ধীরে বাড়ছে। দেশের চলমান ও পরিকল্পিত প্রকল্পগুলোয় বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।

'তেল শোধনাগার, তেল এবং গ্যাস পরিবহন পাইপলাইন, জ্বালানিসঞ্চয়ী বিদ্যুৎ, নবায়নযোগ্য শক্তি ইত্যাদি খাত বিনিয়োগ এবং অর্থায়নের জন্য উন্মুক্ত।'

বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, আইটিএফসি এক্ষেত্রে বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: জ্বালানি ক্রয়, উন্নয়ন প্রকল্পের জন্য ৪.৯ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার ও আইটিএফসি মহাব্যবস্থাপক আবদিহামিদ আবু প্রমুখ।

এ মাসের শুরুতে জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা মেটাতে ২০২৪–২৫ অর্থবছরের জন্য জেদ্দাভিত্তিক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন থেকে ২১০ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এ ঋণ চলতি অর্থবছরে পাওয়া ১৪০ কোটি ডলার থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

ঋণ সহায়তা চুক্তির শর্ত অনুযায়ী, আইটিএফসি পেট্রোলিয়ামজাতীয় পণ্য আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য পেট্রোবাংলাকে অর্থায়ন করবে।

Related Topics

টপ নিউজ

আইটিএফসি / ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন / এলএনজি আমদানি / বিদেশি অর্থায়ন / অর্থায়ন / জ্বালানি আমদানি / ঋণ সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে মে মাসে ১১ এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত, বাড়তি খরচে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বেড়েছে
  • জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • হরমুজ দিয়ে সরবরাহে ব্যাঘাতের মধ্যে বাংলাদেশে পৌছেঁছে এলপিজির একটি চালান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net