Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
রোহিঙ্গাদের জন্য ইউনিসেফ ও আইওএমকে ২.৭ মিলিয়ন ডলার করে দেবে জাপান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2024, 09:20 pm
Last modified: 26 February, 2024, 11:02 pm

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ইউনিসেফ ও আইওএমকে ২.৭ মিলিয়ন ডলার করে দেবে জাপান

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমা ব্রিগহাম এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন আবদুসাত্তার এসোয়েভের সঙ্গে পৃথকভাবে এই অনুদানের এক্সচেঞ্জ অব নোটসে সই করেছেন।
টিবিএস রিপোর্ট
26 February, 2024, 09:20 pm
Last modified: 26 February, 2024, 11:02 pm
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনোরি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন আবদুসাত্তার এসোয়েভ এই অনুদানের এক্সচেঞ্জ অব নোটসে সই করেছেন। ছবি: দূতাবাসের সৌজন্যে

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের সহায়তায় জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ২.৭ মিলিয়ন ডলার করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমা ব্রিগহাম এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন আবদুসাত্তার এসোয়েভের সঙ্গে পৃথকভাবে এই অনুদানের এক্সচেঞ্জ অব নোটসে (দ্বিপক্ষীয় বেসরকারি চুক্তি) সই করেছেন।

ইউনিসেফের 'মাল্টিপাল হিউম্যানিটারিয়ান অ্যাসিসটেন্স ফর ডিসপ্লেসড পার্সনস ফ্রম মিয়ানমার ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ভাসানচর'- শীর্ষক প্রকল্পের আওতায় ওই এলাকার ১ লাখ ৭৬ হাজার রোহিঙ্গা শরণার্থীকে সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে, আইওএমের এই প্রকল্পের লক্ষ্য রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের প্রায় পাঁচ লাখ মানুষের জীবনমান উন্নত করা।

এই অনুদান পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ), দুর্যোগ ঝুঁকি হ্রাস, আশ্রয় ব্যবস্থার উন্নয়ন, সাইট ব্যবস্থাপনা, সাইট উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক একটি বিস্তৃত প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে।

রাষ্ট্রদূত ইওয়ামা আশা প্রকাশ করেন, জাপান সরকারের এই সহায়তা রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

তিনি বলেন, 'রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই বৃহৎ পরিকল্পনার ব্যাপারে আমি আশাবাদী। এই পাঁচটি খাত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী উভয়ের সুরক্ষা, জীবনযাত্রার মান এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জনের মৌলিক বিষয়। প্রকল্পটি ক্যাম্পের অনেক মানুষ ও স্থানীয় সম্প্রদায়কে উপকৃত করবে।'

তিনি জানান, জাপান মিয়ানমারে শরণার্থীদের প্রত্যাবাসনে সহায়তাসহ স্থায়ী সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আইওএমের মতো আন্তর্জাতিক সংস্থাকে সহযোগিতা করবে। 

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, 'অন্য সব জায়গার শিশুদের মতো রোহিঙ্গা শিশুদেরও সমান অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সেবার অভাবে শিশুরা অসুস্থতার ঝুঁকিতে পড়ে, তাদের জীবনকে ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয় এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে।'

আইওএম বাংলাদেশের চিফ অব মিশন আবদুসাত্তার এসোয়েভ বলেন, 'রোহিঙ্গাদের সহায়তায় জাপান আইওএমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।'

তিনি বলেন, 'রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক তহবিল হ্রাস একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আমরা আন্তরিকভাবে প্রশংসা করি যে জাপানের জনগণ ও সরকার ২০১৭ সাল থেকে এ উদ্যোগে আইওএম-এর কার্যক্রমে সমর্থন দিয়ে আসছে। আমরা আশা করি, আইওএম ও জাপান সরকারের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে।'

২০১৭ সালের আগস্টে জরুরি অবস্থার শুরু থেকেই, জাপান বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়ে সমর্থন জানিয়ে আসছে। এবারের এই অর্থায়নের মাধ্যমে আইওএম ও জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর পাশাপাশি বাংলাদেশে কর্মরত এনজিওগুলোতে ২২০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।
 

Related Topics

টপ নিউজ

জাপান / রোহিঙ্গা / ইওয়ামা কিমিনোরি / আইওএম / ইউনিসেফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net