Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা

আন্তর্জাতিক

রয়টার্স
20 April, 2026, 03:35 pm
Last modified: 20 April, 2026, 03:36 pm

Related News

  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা

রয়টার্স
20 April, 2026, 03:35 pm
Last modified: 20 April, 2026, 03:36 pm
৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া সংস্থা। ৩ মিটার উঁচু ঢেউ আঘাত হানতে পারে, এমন সতর্কবার্তা দেখানো হচ্ছে একটি টিভির পর্দায়। ছবি: রয়টার্স

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার এই কম্পন অনুভূত হয়। এরপরই উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এসব এলাকায় ৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইওয়াত, আওমোরি ও হোক্কাইডো অঞ্চলে সুনামির সবচেয়ে বড় ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি জানান, সরকার ইতোমধ্যে একটি জরুরি টাস্কফোর্স গঠন করেছে। তিনি  ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের সম্প্রচারে দেখা যায়, সুনামির ঢেউয়ের আশঙ্কায় হোক্কাইডোর হাচিনোহে বন্দর থেকে জাহাজগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এ সময় টিভির পর্দায় 'সুনামি! নিরাপদ আশ্রয়ে সরে যান!'—এমন সতর্কবার্তা দেখানো হয়।

সংবাদ সংস্থা কিয়োদো জানিয়েছে, তীব্র কম্পনের কারণে জাপানের প্রধান দ্বীপ হোনশুর উত্তরের আওমোরি অঞ্চলে বুলেট ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপানের নিজস্ব ভূকম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 'আপার ৫'। এই মাত্রার কম্পনে কংক্রিটের দুর্বল দেয়াল ধসে পড়ারও শঙ্কা থাকে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে অন্তত একবার ভূকম্পন হয়। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে ঘটে।

ভূমিকম্প আঘাত হানা হোক্কাইডো ও তোহোকু অঞ্চলে বর্তমানে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু নেই। তবে হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এবং তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বেশ কয়েকটি বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওই এলাকায় রয়েছে। তোহোকু ইলেকট্রিক জানিয়েছে, ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভূমিকম্প ও সুনামির কোনো প্রভাব পড়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

জাপান / ভূমিকম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net