Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
বিশ্ববাণিজ্য সংস্থার প্রস্তাবিত খসড়া বাংলাদেশের মৎস খাত উন্নয়নের অন্তরায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2024, 08:55 pm
Last modified: 18 February, 2024, 09:01 pm

Related News

  • বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • চট্টগ্রামে বন্যা: তলিয়ে গেছে ১৫,৯১১ হেক্টর ফসলি জমি, ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ  
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • ‘গ্রিন প্রাইম মিনিস্টার’-এর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: সাইমুম পারভেজ

বিশ্ববাণিজ্য সংস্থার প্রস্তাবিত খসড়া বাংলাদেশের মৎস খাত উন্নয়নের অন্তরায়

মৎস বিভাগের ডেপুটি চিফ (মেরিন) ড. মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে তার জন্য নির্ধারিত কোটা বৈশ্বিক মৎস আহরণের ০.৮% এর বেশি ইতিমধ্যে আহরণ করেছে। কাজেই বাংলাদেশ মৎস খাতে ভর্তুকি দিতে পারবে না। তবে, মৎস বিষয়ক চুক্তি বলবৎ হবার জন্য যতগুলো দেশের স্বাক্ষর করার কথা, আগামী দুই বছরের মধ্যে তারা সবাই স্বাক্ষর না করলে এই বাধ্যবাধকতা থাকবে না।
টিবিএস রিপোর্ট
18 February, 2024, 08:55 pm
Last modified: 18 February, 2024, 09:01 pm
ছবি- সৌজন্যে প্রাপ্ত

বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রস্তাবিত খসড়া বাংলাদেশের মৎস খাত উন্নয়নের অন্তরায় বলে মতপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্ববাণিজ্য সংস্থার ত্রয়োদশ মন্ত্রী সম্মেলনের প্রাক্কালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সম্ভাব্য অবস্থান নিয়ে আলোচনা করার জন্য আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় একটি সেমিনার আয়োজন করে ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ (ইক্যুইটিবিডি)। সেখানে যুক্ত হয়ে এই অভিমত দেন তাঁরা।

সেমিনার আয়োজনে সহযোগিতা করে কোস্ট ফাউন্ডেশন এবং আওয়ার ওয়ার্ল্ড ইজ নট ফর সেল।

ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ইক্যুইটিবিডির চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরী। নির্ধারিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস বিভাগের ডেপুটি চিফ (মেরিন) ড. মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী, সিএসআরএল-এর জিয়াউল হক মুক্তা, কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক এবং ইন্টারনেট গভার্ন্যান্স ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হক অনু।

সেমিনারে সভাপতির বক্তব্য প্রদানের সময় ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, স্বল্পোন্নত বা উন্নত দেশের এই বিভাজনটাই অনৈতিক। সবাই কোনো না কোনোভাবে উন্নয়নশীল দেশ। স্বল্পোন্নত বলে তার আত্মমর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ পরিচয় অস্বীকার করেছিল। তবে, ১৯৭৫ সালে বাধ্য হয়ে আমরা এই পরিচয় গ্রহণ করেছি। বিশ্ব বাণিজ্যের সুবিধা ও ক্ষমতা কাঠামোর জন্য এসব বিভাজন করে অল্প আয়ের দেশগুলোকে এভাবে বঞ্চিত করা হয়।

সিএসআরএলের জিয়াউল হক মুক্তা বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত দেশের বাজারগুলোতে সবারই মার্কেট একসেস পাবার কথা। স্পেশাল এন্ড ডিফারেনশিয়াল ট্রিটমেন্টের বাইরেই এই সুবিধা পাবার অধিকার তাদের রয়েছে। কিন্তু কিছু ধনী দেশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে সে সুবিধা থেকে অন্যায়ভাবে বঞ্চিত করছে। এ বিষয়ে বাংলাদেশের উচিত বিশ্ব বাণিজ্য সংস্থার অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি ব্যবহার করে তার বিরুদ্ধে অভিযোগ করা। 

মৎস বিভাগের ডেপুটি চিফ (মেরিন) ড. মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে তার জন্য নির্ধারিত কোটা বৈশ্বিক মৎস আহরণের ০.৮% এর বেশি ইতিমধ্যে আহরণ করেছে। কাজেই বাংলাদেশ মৎস খাতে ভর্তুকি দিতে পারবে না। তবে, মৎস বিষয়ক চুক্তি বলবৎ হবার জন্য যতগুলো দেশের স্বাক্ষর করার কথা, আগামী দুই বছরের মধ্যে তারা সবাই স্বাক্ষর না করলে এই বাধ্যবাধকতা থাকবে না।

ইক্যুইটিবিডির সচিবালয় সমন্বয়ক সৈয়দ আমিনুল হক তার বক্তব্যে বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা কী ধরনের বিধিনিষেধ আরোপ করবে, তার চেয়েও বড় কথা বাংলাদেশ নিজে মৎস নিয়ে কী পরিকল্পনা করছে এবং তার প্রস্তুতি কী? উন্নয়নশীল দেশ হয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হবার আগে আমরা নিজেরা যদি মৎস খাতে সঠিক পরিকল্পনা করতে পারি তাহলেই আমাদের লাভ।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের বরকত উল্লাহ মারুফ। মূল বক্তব্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের অবস্থান বিষয়ে কিছু সুপারিশ তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের পর তাকে স্থায়িত্বশীল করার ব্যাপারে ডব্লিউটিও'র দ্বাদশ মন্ত্রী সম্মেলনে যেসব সুবিধা প্রদানের প্রতিশ্রুতি ছিল সেগুলো বাস্তবায়ন করা, মৎস খাত বিষয়ে বৈশ্বিক মৎস সম্পদ হ্রাসের জন্য ইন্ডাস্ট্রিয়াল ফিশিংকে দায়ী করে সেখানে উন্নত দেশের ভর্তুকি বন্ধ করা এবং দরিদ্র দেশে ক্ষুদ্র মৎসজীবীদের জন্য সুযোগ সুবিধা ও ভর্তুকি বৃদ্ধি, ই-কমার্স খাতে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের রাজস্ব আয়ের বাধা অপসারণ, কৃষি খাতে পাবলিক স্টকহোল্ডিং ও খাদ্য নিরাপত্তার সুযোগ সৃষ্টি করা, গণমানুষের ঔষধে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে ঔষধে মেধাস্বত্ব আইনে ছাড় দীর্ঘায়িত করা- ইত্যাদির জন্য বাংলাদেশের প্রতিনিধি দলকে দেনদরবার করতে হবে।

সভা সঞ্চালনাকালে ইক্যুইটিবিডির চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরী বলেন, কোস্ট ফাউন্ডেশন থেকে আমরা ২০০৫ সাল থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন এবং সেখানে বাংলাদেশের অবস্থান নিয়ে আমরা কাজ করছি এবং কথা বলছি। আমাদের সরকারি প্রতিনিধি দল সেখানে কী অবস্থান নেবে সে বিষয়ে যদি আগে থেকে আমাদের অবহিত করে, তাহলে আমরা তাতে যুক্ত হতে পারি, প্রস্তুতি নিতে সহায়তা করতে পারি।

ইন্টারনেট গভার্ন্যান্স ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হক অনু বলেন, ইন্টারনেটের প্রকৃত মালিকানা জনগণ হলেও দু-একটি বিদেশি কোম্পানি সেগুলোর মালিকানা নিয়ন্ত্রণ করছে, বাণিজ্য করছে। বিশ্ব বাণিজ্য সংস্থার মতো ফোরামে সেসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার।

Related Topics

টপ নিউজ

বিশ্ববাণিজ্য সংস্থা / বাংলাদেশ / মৎস খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • চট্টগ্রামে বন্যা: তলিয়ে গেছে ১৫,৯১১ হেক্টর ফসলি জমি, ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ  
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • ‘গ্রিন প্রাইম মিনিস্টার’-এর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: সাইমুম পারভেজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net