Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
এক ম্যাচে কয়েকটি অর্জন সাকিবের

খেলা

টিবিএস রিপোর্ট
10 February, 2024, 09:10 pm
Last modified: 10 February, 2024, 09:12 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

এক ম্যাচে কয়েকটি অর্জন সাকিবের

ব্যাটে-বলে অবদান রাখার দিনে অর্জনের খাতা আরও সমৃদ্ধ করেছেন সাকিব আল হাসান, কয়েকটি রেকর্ডে তুলেছেন নিজের নাম।
টিবিএস রিপোর্ট
10 February, 2024, 09:10 pm
Last modified: 10 February, 2024, 09:12 pm

বাংলাদেশ দলের প্রাণভোমরা তিনি, দেশের জার্সিতে গড়েছেন অনেক কীর্তি। কতো কতো রেকর্ড পায়ে লুটিয়েছে সাকিব আল হাসানের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি নামি ক্রিকেটার। সেই সাকিবই এবার বিপিএলে কঠিন সময় পার করছিলেন। চোখের সমস্যার কারণে ব্যাটিং করতে পারছিলেন না ঠিকঠাক, রংপুর রাইডার্সের হয়ে অনেকটা বোলার হিসেবেই খেলে যাচ্ছিলেন। 

প্রথম দুই ম্যাচে ২ রান করে আউট হওয়া বাঁহাতি অভিজ্ঞ এই অলরাউন্ডার পরের দুই ম্যাচে ব্যাটিং-ই করেননি। যদিও এক ম্যাচে ৫ উইকেট ও আরেক ম্যাচে ৮ উইকেট পড়ে রংপুরের। বল দেখতে সমস্যা হওয়ায় নিজে থেকেই ব্যাটিংয়ে যাননি সাকিব। তবে চোখের সমস্যায় আগের মতো করে তাকে ভুগতে হচ্ছে না। নিজের ষষ্ঠ ম্যাচে অলরাউন্ডার সাকিবের দেখা মেলে, ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলার পর ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। 

আজও দারুণ ছন্দে ছিলেন সাকিব। রান পাহাড় গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৩ রানে হারানোর দিনে আলো ছড়িয়েছেন তিনি। ১৬ বলে ২৭ রান করার পর ৪ ওভারে ২৪ রান খরচায় সাকিবের শিকার দুই উইকেট। ব্যাটে-বলে অবদান রাখার দিনে অর্জনের খাতা আরও সমৃদ্ধ করেছেন তিনি। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ণ হয়েছে সাকিবের। ফরম্যাটটির ইতিহাসে ৪৫তম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডে নাম তুললেন তিনি। সাকিবই সবচেয়ে ধীরগতিতে এই ক্লাবে ঢুকেছেন।  

৭ হাজার রান পূর্ণ করে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেছেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ৭ হাজার রান ও ৪০০'র বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার। রেকর্ডটি এতোদিন এককভাবে দখলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ২ উইকেট নিয়ে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন সাকিব। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১২০০ উইকেট পূর্ণ হয়েছে তার। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের খুব কাছেই ছিলেন সাকিব, মাইলফলকে পৌঁছাতে ৮ রান দরকার ছিল তার। সাকিব আজ করেছেন ২৭ রান, ৪২২ ম্যাচের ৩৮৭টি ইনিংসে ব্যাাটিং করে ২৯টি হাফ সেঞ্চুরিসহ ২১.২৬ গড়ে ৭ হাজার ১৯ রান করেছেন তিনি। এতোদিন এই তালিকায় এককভাবে থাকা তামিম অনেক কম ইনিংসেই ৭ হাজার রান ছাড়িয়ে যান। ২৫৪ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরিসহ ৩১.৯৭ গড়ে ৭ হাজার ৩৮৩ রানের মালিক অভিজ্ঞ এই ওপেনার। 

এই ফরম্যাটে সাকিব ৪০০ উইকেটের মালিক হয়েছেন আরও আগেই, অপেক্ষায় আছেন ৫০০ উইকেট পূর্ণ করার। বাঁহাতি এই স্পিনার ৪৭৬টি উইকেটের মালিক। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১২০০ উইকেট পূর্ণ হওয়ার পথে প্রথম শ্রেণিতে ৩৩৩, লিস্ট 'এ' ক্রিকেটে ৩৯১ ও টি-টোয়েন্টিতে ৪৭৬ উইকেট নিয়েছেন সাকিব। ৭ হাজার রান ও ৪০০'র বেশি উইকেট নেওয়া দ্বিতীয় অলরাউন্ডার তিনি। রান-উইকেটের এই ডাবলের জনক ক্যারিবীয় অলরাউন্ডার রাসেল ৪২৫ ইনিংসে ৪২৪ উইকেট ও ৪১০ ইনিংসে ৭ হাজার ৯৯২ রান করেছেন। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / অলরাউন্ডার / রংপুর রাইডার্স / রেকর্ড / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net