Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
চার বছরে ট্যাক্স রিটার্ন দাখিল দ্বিগুণ হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 February, 2024, 11:40 am
Last modified: 06 February, 2024, 12:02 pm

Related News

  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

চার বছরে ট্যাক্স রিটার্ন দাখিল দ্বিগুণ হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব বাড়াতে ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার (টিআরপি) চালুর বিকল্প নেই বলেও জানান তিনি।
টিবিএস রিপোর্ট
06 February, 2024, 11:40 am
Last modified: 06 February, 2024, 12:02 pm
ফাইল ছবি

চার বছরের ব্যবধানে দেশে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছেন ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেছেন, '২০২০ সালে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২১ লাখ, ২০২৪ সালে (আগামী জুন নাগাদ) এটি ৪০ লাখে উন্নীত হতে যাচ্ছে। অর্থাৎ চার বছরে রিটার্ন জমা দ্বিগুণ বাড়ছে।'

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় গত চার বছরে ভ্যাট নিবন্ধনের সংখ্যা আড়াই গুণ বেড়ে পাঁচ লাখ হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি এই অগ্রগতির পরও যে সমালোচনা চলছে তা নিয়ে হতাশা প্রকাশ করেন। সভায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় রহমাতুল মুনিম টিআইএনধারী ও প্রকৃত রিটার্ন দাখিলের ব্যবধান কমানোর ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা প্রায় এক কোটি। এনবিআরের বিদ্যমান বিধান অনুযায়ী, প্রায় সব টিআইএনধারীকে রিটার্ন জমা দিতে হয়। সেই বিবেচনায় রিটার্ন জমায় বড় পার্থক্য রয়ে গেছে। 

এর কারণ ব্যাখ্যা করে এনবিআর চেয়ারম্যান বলেন, 'অনেকে ওয়ান-টাইম টিআইএন নিয়েছেন (জমি ক্রয়, বিক্রয় বা ছোট প্রয়োজনে এনবিআরের নিয়মের কারণে)। এই সংখ্যা বিশাল। আমরা ঠিক করতে পারিনি এই টিআইএন থেকে ফেজ আউট করা যায় কীভাবে।'

অর্থবছরের শেষে নভেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। এ বছর নির্বাচনসহ বিভিন্ন কারণে এনবিআর জরিমানা ছাড়া এই সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে।

এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের পরিমাণ ছিল ৩৫ লাখ ৪০ হাজার। অবশ্য সোমবার এনবিআর চেয়ারম্যান জানান, এই সংখ্যা ৩৬ লাখে উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। আগামী জুন নাগাদ তা ৪০ লাখে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, 'অন্যান্য উন্নত দেশের মতো রাজস্ব বাড়াতে হলে ডাইরেক্ট ট্যাক্সে নজর দিতে হবে। এজন্য টিআরপির (ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার) বিকল্প নেই।'

তিনি আরও বলেন, 'এটি নিয়ে বাধা এসেছে। আমরা কোর্টে যাব এবং এটি চালু করার জন্য যা করা দরকার করব।'

গত বাজেটে এনবিআর ট্যাক্স রিটার্ন বাড়ানোর জন্য ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার (টিআরপি) ব্যবস্থা চালু করে। তবে তৃতীয় পক্ষের মাধ্যমে ট্যাক্স আদায় নিয়ে একটি পক্ষের সমালোচনা রয়েছে, সম্প্রতি ট্যাক্স লইয়াররা এ ব্যবস্থার স্থগিত চেয়ে আদালতে যাওয়ার পর তা স্থগিত হয়।

এছাড়া দেশে জিডিপির তুলনায় ট্যাক্স আদায় (ট্যাক্স টু জিডিপি রেশিও) অনেক কম বলে যে আলোচনা চলছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবিআর চেয়ারম্যান।

গত কয়েক বছর ধরে ট্যাক্স টু জিডিপি রেশিও কমতির দিকে। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে তা আট শতাংশের নিচে নেমেছে, যা এক সময় ১০ শতাংশের উপরে ছিল।

এনবিআর চেয়ারম্যান বলেন, 'যেখানে যাই সেখানেই বলে ট্যাক্স-জিডিপি রেশিও কম। তারা স্টেজে দাঁড়িয়ে বলেন, ট্যাক্স টু জিডিপি রেশিও কম, আর রুমে গিয়ে (এনবিআরে) চিঠি দেন ট্যাক্স এক্সেম্পশনের জন্য।'

এনবিআরের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে ট্যাক্স এক্সেম্পশনের পরিমাণ ছিল ১.২৬ লাখ কোটি টাকা, যা ছিল জিডিপির ৩.৫৬ শতাংশ। চলতি অর্থবছরে এর পরিমাণ ১.৭৬ লাখ কোটি টাকায় দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সভায় অন্যদের মধ্যে ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা, জ্যেষ্ঠ সদস্য দৌলত আক্তার মালা, এনবিআরের সদস্য একেএম বদিউল আলম বক্তব্য দেন।

এ সময় ইআরএফের পক্ষ থেকে রাজস্ব আদায় বাড়ানোর উপায় ও এ খাতের শৃঙ্খলা আনতে ৩৫টি প্রস্তাবনা তুলে ধরা হয়। 

Related Topics

টপ নিউজ

রাজস্ব / ট্যাক্স / কর / আয়কর রিটার্ন / ইআরএফ / ভ্যাট / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net