Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
ভারতের দাবি টাঙ্গাইল শাড়ির উৎপত্তি পশ্চিমবঙ্গে!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2024, 10:40 pm
Last modified: 03 February, 2024, 11:56 am

Related News

  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • নিউইয়র্কে ভারতের আরএসএস প্রধানের সমাবেশের বিরোধিতা মেয়র মামদানির
  • বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • কেন দীর্ঘ প্রায় এক দশকের মধ্যে এই প্রথম চিনি আমদানি করছে ভারত
  • বিক্ষোভকারীদের ‘কুকুর’ বলে বিতর্কে পরীক্ষা নিয়ন্ত্রক; প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে বিহারে ফের আন্দোলন

ভারতের দাবি টাঙ্গাইল শাড়ির উৎপত্তি পশ্চিমবঙ্গে!

টাঙ্গাইল শাড়ির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন কুটির শিল্পের প্রতিনিধিত্ব করে।
টিবিএস রিপোর্ট
02 February, 2024, 10:40 pm
Last modified: 03 February, 2024, 11:56 am
হাতে বোনা টাঙ্গাইল শাড়ি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গে – ভারতের এ দাবি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় দাবি করেছে, 'টাঙ্গাইলের শাড়ির উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গে।'

এই দাবি নিয়ে নেটিজেনেরা ক্ষোভে ফেটে পড়েছে।

কারণ ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির উৎপত্তি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় যা সর্বজনবিদিত।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে বলা হয়েছে, 'টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত, একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত—এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।' 

এতে আরও বলা হয়েছে, 'টাঙ্গাইলের প্রতিটি শাড়ি ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্যের মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন।'

ভারতের মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে শুক্রবার বাংলাদেশি নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তাদের কেউ কেউ পোস্টে মন্তব্য করেছেন, 'টাঙ্গাইল' শব্দটিই বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাম থেকে উৎপত্তি হয়েছে।

আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ভারতীয় মন্ত্রণালয় হয়ত শাড়ির নামটি ভুল করেছে।  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্সে (পূর্বে টুইটার) এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়ার পর মন্ত্রণালয় এই পোস্ট দিয়েছে।

তিনি এক পোস্টে লিখেছেন, 'পশ্চিমবঙ্গের তাঁত শাড়ি আইটেম তিনটি; নদীয়ার টাঙ্গাইল,পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদ নিবন্ধিত হয়েছে এবং জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।'

মমতা আরও লেখেন, 'আমি কারিগরদের তাদের দক্ষতা ও কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই। আমরা তাদের জন্য গর্বিত। তাদের প্রতি আমাদের অভিনন্দন!!'

বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (ওঅ্যান্ডএম) গাজী মো. রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, টাঙ্গাইল শাড়ি একটি বাংলাদেশি পণ্য। এর উৎপত্তি পশ্চিমবঙ্গে বলে করা দাবিটি পুরোপুরি মিথ্যা।

তবে ভারতের দাবি বা টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতির বিষয়ে বোর্ড অবগত কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, শাড়ির জন্য ভারতের জিআই স্বীকৃতির বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন এবং পরিকল্পনা ও বাস্তবায়ন প্রধান আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা সম্ভব হয়নি।

টাঙ্গাইল শাড়ির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন কুটির শিল্পের প্রতিনিধিত্ব করে।

ব্রিটিশ আমলেও এর অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়। উনিশ শতকের শেষের দিকে এর ব্যাপক সম্প্রসারণ ঘটে।

বাংলাদেশের একাধিক সম্প্রদায় টাঙ্গাইল শাড়ি উৎপাদন করে, তাদের মধ্যে টাঙ্গাইলের পাথরাইলের বসাক সম্প্রদায় প্রাচীনতম।

দেশভাগ ও একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক তাঁত কারিগর ভারতে পাড়ি জমান। তারা পশ্চিমবঙ্গে বসতি স্থাপন করেছিল, এরপর তারা সেখানে এই শাড়িকে জনপ্রিয় করে তোলে।

Related Topics

টপ নিউজ

টাঙ্গাইল শাড়ি / মমতা বন্দোপাধ্যায় / ভারত / তাঁতের শাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • নিউইয়র্কে ভারতের আরএসএস প্রধানের সমাবেশের বিরোধিতা মেয়র মামদানির
  • বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • কেন দীর্ঘ প্রায় এক দশকের মধ্যে এই প্রথম চিনি আমদানি করছে ভারত
  • বিক্ষোভকারীদের ‘কুকুর’ বলে বিতর্কে পরীক্ষা নিয়ন্ত্রক; প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে বিহারে ফের আন্দোলন

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net