Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

আন্তর্জাতিক

রয়টার্স; গার্ডিয়ান
26 August, 2026, 08:00 pm
Last modified: 26 August, 2026, 09:52 pm

Related News

  • কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু, আহত ২৫
  • ককরোচ পার্টির আন্দোলন কি পারবে ভারতের গণতন্ত্রের ক্ষয় রুখতে?
  • চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে
  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

নেপালের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৯৩ জন নেপালি, ৩ জন মার্কিন ও ১২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। 
রয়টার্স; গার্ডিয়ান
26 August, 2026, 08:00 pm
Last modified: 26 August, 2026, 09:52 pm

নেপাল ও চীনের তিব্বত সংলগ্ন হিমালয় সীমান্ত এলাকায় কাদামাটি ও পাথরের বিশাল পাহাড় ধসে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া কয়েকশ পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সীমান্ত এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যার পানির তীব্র স্রোতে বহু মানুষ ভেসে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে উভয় দেশের কর্তৃপক্ষ বড় ধরনের ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার আঘাতে নেপালের বিস্তৃত এলাকার বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎকেন্দ্র তলিয়ে গেছে। পাশাপাশি তিব্বতের গাইরং কাউন্টির একটি সীমান্ত পারাপার কেন্দ্রে ভূমিধস হয়েছে। এতে বহু স্থানীয় মানুষ নিখোঁজ রয়েছে। 

নেপালেরপররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির সংসদে জানান, ওই এলাকায় ঘটা ৪.৪ মাত্রার একটি ভূমিকম্পের পর বরফধসের ফলেই এই বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

প্রাথমিক তথ্য হিসেবে নেপালের পর্যটন কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৯৩ জন নেপালি, ৩ জন মার্কিন ও ১২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। 

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, তাদেরও অন্তত আটজন নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নেপালের এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানান, প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল আনুমানিক ৯টার দিকে সীমান্ত এলাকার ভোটেকোশি নদীতে হঠাৎ তীব্র বন্যা দেখা দেয়। পানির প্রবল স্রোতে মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটি গ্রাম, গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে যায়।

নেপালের নুয়াকোট জেলার ত্রিশূলীতে বুধবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের দৃশ্য। ছবি: রয়টার্স

উদ্ধার অভিযানের ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে নেপাল সরকারের মুখপাত্র সস্মিত পোখরেল বলেন, 'সীমান্তবর্তী এই কঠিন দুর্যোগে উদ্ধার তৎপরতা চালাতে আমরা ভারত এবং চীন—উভয় দেশের কাছেই প্রয়োজনীয় সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছি।'

এদিকে নেপালের নদীগুলো প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে, তাই সীমান্তবর্তী ভারতের দুই রাজ্য উত্তর প্রদেশ ও বিহারেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় বন্যার আশঙ্কা

চীনের অংশে নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পাথর, কাদামাটি ও পানির এক বিশাল দেয়াল সব ধ্বংস করে দেওয়ার ঠিক আগ মুহূর্তে পথচারী ও অধিবাসীরা জীবন বাঁচাতে এদিকওদিক ছুটছেন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সিসিটিভি ফুটেজে প্রদর্শিত সময়ের মাত্র ৭ মিনিট আগে সেখানে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

আন্তর্জাতিক সংস্থা 'আইসিআইএমওডি'র প্রতিনিধি চিয়াংগং ঝাং জানিয়েছেন, লেন্দে খোলা নদীতে বরফ ও পাথরের ধসই এই বন্যার কারণ। সীমান্ত নদীতে বিশাল বাঁধ বা প্রতিবন্ধকতা এখনো আটকে থাকায় উজানে দ্বিতীয় আরেকটি বন্যা দেখা দিতে পারে।

এদিকে নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় পাহাড়ি জেলা রাসুয়ার সিয়াপ্রু বেসি ও তিমুরে এলাকায় উদ্ধারকারী হেলিকপ্টার অবতরণ করতে পারছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামগুলো পানির নিচে তলিয়ে গেছে। 

স্থানীয় স্বাস্থ্যকর্মী তুলা বাহাদুর বিকে জানান, নদীর পাশের বসতিগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এবং তার নিজের পাঁচজন আত্মীয়ও নিখোঁজ। রাসুয়ার জেলা প্রশাসক নরেন্দ্র পরিয়ার নিম্নাঞ্চলের লোকজনকে জরুরি ভিত্তিতে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

গাইরং বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানাল চীন 

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নেপাল সীমান্তসংলগ্ন শিগতসে অঞ্চলের গাইরং বন্দরে ভূমিধসের ফলে সেখানকার যোগাযোগ, বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

চীন সরকার ইতোমধ্যে ৫৭৪ জন উদ্ধারকারী পাঠিয়েছে। তবে পথের ওপর প্রায় ৫ ফুট গভীর কাদামাটি ও পলি জমে থাকায় সেখানে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে বলে সসিটিভিকে জানিয়েছেন একজন উদ্ধারকারী।

চীনের প্রেসিডেন্ট সি জিনপিং নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক অভিযান এবং গৌণ বিপর্যয় এড়াতে কঠোর পর্যবেক্ষণ ও সতর্কতার নির্দেশ দিয়েছেন।

নেপালের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, আকস্মিক বন্যায় বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১২ শতাংশ (৪৩০ মেগাওয়াট) সরবরাহ বন্ধ রয়েছে। 

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার কাজে নেমেছে এবং নদী তীরের বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ধরনের মানবিক সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন। দুই দেশের উদ্ধারকর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, তিব্বত থেকে উৎপন্ন ভতে কোশী নদী নেপালের ত্রিশূলী নদীর সঙ্গে মিশে ভারতে গান্ধক নদী নামে প্রবাহিত হয়েছে। গত বছরও তিব্বতের একটি হিমবাহসংলগ্ন হ্রদ ফেটে সৃষ্টি হওয়া একই নদীর বন্যায় ৯ জন নিহত, ২৪ জন নিখোঁজ এবং ভারত-চীন মৈত্রী সেতু ভেসে গিয়ে মাসব্যাপী বাণিজ্য ব্যাহত হয়েছিল।

Related Topics

টপ নিউজ

নেপাল / তিব্বত / বন্যা / মৃত্যু / চীন / ভারত / ভূমিকম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু, আহত ২৫
  • ককরোচ পার্টির আন্দোলন কি পারবে ভারতের গণতন্ত্রের ক্ষয় রুখতে?
  • চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে
  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net