Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
এক ছাদের নিচে আধুনিক টেক্সটাইল, আরএমজি মেশিনারির প্রদর্শনী

অর্থনীতি

জহির রায়হান
13 January, 2024, 11:50 am
Last modified: 13 January, 2024, 12:22 pm

Related News

  • সুতায় বোনা জীবনের গল্প
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু

এক ছাদের নিচে আধুনিক টেক্সটাইল, আরএমজি মেশিনারির প্রদর্শনী

জহির রায়হান
13 January, 2024, 11:50 am
Last modified: 13 January, 2024, 12:22 pm
ছবি: জহির রায়হান

কাপড়ের ওপর একের পর এক নকশা এঁকে দিচ্ছে বিশালকায় এমব্রয়ডারি মেশিন। এক মেশিনে একসঙ্গে ছয় রকমের নকশায় এমব্রয়ডারি করা হচ্ছে। কম্পিউটারে ডিজাইন দেওয়া রয়েছে, সেই অনুযায়ী নকশা হয়ে যাচ্ছে। একজন মানুষ শুধু নিয়ন্ত্রণ করছেন মেশিনটি। 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি) যেন পুরোটাই বড়সড় বস্ত্র বা পোশাক তৈরির কারখানা। একের পর এক মেশিন চলছে। কোনোটায় সেলাই হচ্ছে, কোনোটায় কাটিং, কোন মেশিনে বোতাম লাগানো হচ্ছে। 

এমব্রয়ডারি মেশিনও চলছে বিরামহীন, কাপড়ের ওপর কারুকাজ হচ্ছে। অন্যদিকে গেঞ্জির কাপড় তৈরি কিংবা ডায়িং ও ওয়াশিংয়ের যন্ত্রগুলো চলছে থেমে থেমে।

বস্ত্র ও পোশাক খাতের উদ্যেক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে কনভেনশন সেন্টারে এক ছাদের নিচে করা হয়েছে দুটি আয়োজন—টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সপো জিটিবি ২০২৪ এবং গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং মেশিনারি এক্সপো জিএপি ২০২৪। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আয়োজন দুটি।

ছবি: জহির রায়হান

চীন থেকে সিনসিম ব্র্যান্ডের এমব্রয়ডারি মেশিন বাংলাদেশে এনে বিক্রি করে চ্যাম্পিয়ন ফ্যামিলি। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহম্মদ নাহিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বাংলাদেশে এ মেশিন নতুন এসেছে। একসঙ্গে ছয় ধরনের এমব্রয়ডারি ডিজাইন করা যায়।'

সিনসিম কোম্পানি উচ্চ দামের কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিন উৎপাদন ও বিক্রি করে। 

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস-এর ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান টিবিএসকে বলেন, 'চারদিনের এ আয়োজনে ২০টির বেশি দেশ থেকে তিন শতাধিক কোম্পানি এসেছে। এর মধ্যে রয়েছে জাপান, চীন, ইতালি, জাপান, তাইওয়ান, তুরস্ক, মালয়েশিয়াসহ অন্যান্য দেশ।' 

তিনি বলেন, বাংলাদেশে প্রযুক্তি ব্যবহার বাড়ছে। লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) স্বীকৃতি পাওয়া পোশাক কারখানা বিশ্বে বাংলাদেশ প্রথম। এর ফলে আধুনিক মেশিনের চাহিদা বাড়ছে।

টিপু সুলতান আরও বলেন, 'আমাদের ৯০ শতাংশ মেশিন বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই এক ছাদের নিচে এ আয়োজন, যাতে উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে সহজে পরিচিত হতে পারেন। এখানে দেশি কিছু মেশিনও প্রদর্শন হচ্ছে। দেশি-বিদেশি মিলে প্রায় ৬০০টি স্টল আছে।'

ছবি: জহির রায়হান

প্রতিযোগিতায় টিকতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা কারখানায় যন্ত্রের ব্যবহার বাড়িয়েছেন। এ কারণে আগের তুলনায় পণ্যেন মান যেমন বাড়ছে, সেইসঙ্গে শ্রমিক কম লাগছে বলে জানান তারা। 

মেলায় আসা টেক্স ডটফরেস্টের স্বত্বাধিকারী আশরাফুল হাসান বলেন, 'আমি নতুন করে একটি গার্মেন্ট ফ্যাক্টরি দেব। এখানে এসে একসঙ্গে অনেক আধুনিক প্রযুক্তির মেশিন দেখলাম। তাদের ক্যাটালগ ও নাম্বার নিয়ে রাখলাম; পরবর্তীতে যোগাযোগ করবে।' 

হা-মীম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হামীম অ্যাকসেসরিজের ম্যানেজার আশরাফুল আলম টিবিএসকে বলেন, 'আমরা আমাদের প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করছি। সেইসঙ্গে গার্মেন্ট অ্যাকসেসরিজও তৈরি করছি। এর ফলে বিদেশি ক্রেতারা আমাদের কাছে সব ধরনের সাপোর্ট একই জায়গায় পাচ্ছে।'

শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, স্থায়ী চারটি হলরুম ছাড়াও অস্থায়ী আরও চারটি হলরুমে প্রদর্শন হচ্ছে যন্ত্রপাতি ও গার্মেন্ট অ্যাকসেসরিজ। 

দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীরা আসতে শুরু করেন। সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও দর্শনার্থীদের স্বয়ংক্রিয় নানা যন্ত্রপাতির উদ্ভাবনী কার্যক্রমের প্রতি আগ্রহ দেখা গেছে। মেলায় বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা, কাপড়, রং, কাঁচামাল ও রাসায়নিকের বিভিন্ন ব্যবহার প্রদর্শন করা হচ্ছে। স্টলের কর্মীরা দর্শনার্থীদের পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। 

স্টলে কর্মীরা মেশিন চালাচ্ছেন। দর্শনার্থীদের তারা দেখিয়ে দিচ্ছেন কীভাবে কাজ করে এসব মেশিন। মেশিনারিজ সরবরাহকারী, আমদানিকারকরা উদ্যোক্তাদের হাতে-কলমে দেখান। পোশাকে কীভাবে বিভিন্ন ধরনের ডিজাইন প্রিন্ট করা হয়, তা এতে দেখানো হয়। 

এছাড়া প্রদর্শন করা হয় বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত ফিনিশিং আয়রন। আরও রয়েছে আন্তর্জাতিক মানের সুইং, নিটিং, এমব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডায়িং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং, স্প্রেডিং মেশিনারিজ। 

ছবি: জহির রায়হান

বিভিন্ন কোম্পানি প্রাকৃতিক ও কৃত্রিম সুতা এবং ওভেন ও নিট শিল্পের জন্য উভয়ের মিশ্রণের সর্বাধুনিক সংগ্রহ তুলে ধরে এ আয়োজনে।

অটরয় আর্ট ইন সুইং-এর অটোমেটিক প্যান পকেট সেলাই মেশিনে ১০ ঘণ্টায় ৫ হাজার প্যান্টের পকেট সেলাই করা যাবে বলে জনান প্রতিষ্ঠানটির কর্মকর্তা।

প্রদর্শনীর একটি স্টল ছিল মাইক্রো ট্রিমস লিমিটেডের। প্রতিষ্ঠানটি গার্মেন্ট অ্যাকসেসরিজ প্রদর্শন করছে। কোম্পানিটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাসিত পরশ বলেন, 'আমরা এখন সাসটেইনেবিলিটির দিকে যাচ্ছি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ইনোভেটিভ পণ্য উৎপাদন করছি।' 

তিনি বলেন, 'আমরা পরিবেশবান্ধব অরগানিক কটন ব্যবহার করছি। অগ্রানিক কটন আমরা ভারত থেকে আমদানি করি। সেটা সার্টিফাইড। বিদেশি ক্রেতারা এখন সাসটেইনেবল পণ্য চায়।'

Related Topics

টপ নিউজ

আরএমজি / টেক্সটাইল / প্রদর্শনী / এক্সপো / মেশিনারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • সুতায় বোনা জীবনের গল্প
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net