Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
মানবসেবা স্বপ্ন যার: নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2024, 11:50 pm
Last modified: 11 January, 2024, 11:55 pm

Related News

  • ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চায় বাংলাদেশ
  • ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ২৫ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী
  • উৎপাদন ব্যয় ও যৌক্তিক মুনাফা বিবেচনা করে ওষুধের দাম নির্ধারণ করা হয়: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তীকালীন সরকারের মুক্ত দরপত্র নীতির কারণে হাম-রুবেলার টিকার সংকট: স্বাস্থ্যমন্ত্রী

মানবসেবা স্বপ্ন যার: নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

২০০৩ সালে ঢামেকে বার্ন ইউনিট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডা. সামন্ত লাল সেন। সেখানে ক্রমেই পরিচিতমুখ হয়ে ওঠেন তিনি।
টিবিএস রিপোর্ট
11 January, 2024, 11:50 pm
Last modified: 11 January, 2024, 11:55 pm
ডা. সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে বিস্ময় প্রকাশ করেছেন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অভ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

'আমি এই খবরে খুব অবাক হয়েছি। আমি জানি না আমি কতটা করতে পারব। আমি আমার [বার্ন ইনস্টিটিউট] কাজ নিয়ে থাকি। এখন আমার একটি নতুন ভূমিকা তৈরি হলো। দেখা যাক; এখন কিছু বলতে পারছি না,' বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন তিনি।

বৃহস্পতিবার (১১ জানুুয়ারি) তিনি শপথ নিয়েছেন। কিন্তু শপথ গ্রহণের অনেক আগেই সামন্ত লাল সেন ঠিক করে ফেলেছিলেন তিনি কী করতে চান।

সিলেটের হবিগঞ্জে জন্মগ্রহণকারী সামন্ত লাল ১৯৭৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের আগে তিনি হবিগঞ্জে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর ১৯৮০ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাকরি শুরু করেন।

২০১৩ সালে প্রথম আলোতে লেখা নিজের এক নিবন্ধে তিনি বর্ণনা করেছিলেন কীভাবে তিনি ঢামেকে আগুনেপোড়া রোগীদের অবহেলিত অবস্থা দেখে একটি বার্ন ইউনিট গঠনের প্রস্তাব করেছিলেন। তখন এ ধরনের রোগীদের জন্য আলাদা কোনো ইউনিট ছিল না।

২০০৩ সালে ঢামেকে বার্ন ইউনিট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডা. সামন্ত লাল সেন। সেখানে ক্রমেই পরিচিতমুখ হয়ে ওঠেন তিনি।

২০১৬ সালে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন জানান, তিনি প্লাস্টিক সার্জন হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন।

'আমার স্বপ্ন ছিল মানুষকে সুন্দর দেখানো। আমি অনেক টাকা রোজগার করতে আর অনেক গাড়ির মালিক হতে চেয়েছিলাম,' বলেন তিনি।

তবে তার এ স্বপ্ন বদলে যায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে এসে। এ ইউনিট তার কাছে শিশুর মতো হয়ে ওঠে বলে জানান তিনি।

নবগঠিত মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন স্বনামধন্য এ চিকিৎসক।

Related Topics

টপ নিউজ

ডা. সামন্ত লাল সেন / স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন / স্বাস্থ্যমন্ত্রী / মন্ত্রিসভা গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চায় বাংলাদেশ
  • ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ২৫ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী
  • উৎপাদন ব্যয় ও যৌক্তিক মুনাফা বিবেচনা করে ওষুধের দাম নির্ধারণ করা হয়: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তীকালীন সরকারের মুক্ত দরপত্র নীতির কারণে হাম-রুবেলার টিকার সংকট: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net