Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2026, 07:55 pm
Last modified: 12 September, 2026, 08:03 pm

Related News

  • বাদ পড়া ৩৪ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩
  • দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১,০৪৪
  • ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চায় বাংলাদেশ
  • দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৩০

২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
টিবিএস রিপোর্ট
12 September, 2026, 07:55 pm
Last modified: 12 September, 2026, 08:03 pm
ছবি: সংগৃহীত

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, শূন্য থেকে ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে। সব শিশুকে বাড়ি থেকে এনে হামের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের উদ্যোগ নিতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আজ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে ভবিষ্যতে দেশে ডেঙ্গু বলে কোনো রোগ থাকবে না। ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে যুদ্ধ শুরু করতে হবে।

আলোচনা সভা শেষে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যে মেডিকেল হেলথ কার্ড বিতরণ করেন। পরে পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / হাম / টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • বাদ পড়া ৩৪ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩
  • দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১,০৪৪
  • ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চায় বাংলাদেশ
  • দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৩০

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net