Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ইসরায়েল-গাজা যুদ্ধের প্রভাব পড়েছে ম্যাকডোনাল্ডসের ব্যবসায়

আন্তর্জাতিক

বিবিসি
05 January, 2024, 12:30 pm
Last modified: 05 January, 2024, 05:45 pm

Related News

  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • আন্তর্জাতিক ক্রিকেট এবং বয়কটের যত ঘটনা
  • ইউরোভিশন প্রতিযোগিতায় থাকছে ইসরায়েল; বয়কটের ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়ার
  • গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
  • বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা

ইসরায়েল-গাজা যুদ্ধের প্রভাব পড়েছে ম্যাকডোনাল্ডসের ব্যবসায়

হামলার পরের সপ্তাহে ম্যাকডোনাল্ডস (ইসরায়েল) জানিয়েছিল এটি ইসরায়েলের সেনাদের বিনামূল্যে খাবার দিয়েছে। এর পরেই অনেকে প্রতিষ্ঠানটিকে বয়কটের ঘোষণা দেন, কারণ তারা গাজায় ইসরায়েলি সৈন্যদের চালানো হামলার বিষয়টিতে ক্ষুব্ধ। যার ফলে কুয়েত, মালয়েশিয়া ও পাকিস্তানের মতো মুসলিম দেশগুলো ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটিকে বয়কট করেছে।
বিবিসি
05 January, 2024, 12:30 pm
Last modified: 05 January, 2024, 05:45 pm
সোর্স: ম্যাকডোনাল্ডস

ম্যাকডোনাল্ডস জানিয়েছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে এর ব্যবসার ক্ষতি হচ্ছে কারণ অনেক গ্রাহকই প্রতিষ্ঠানটিকে বয়কট করছে ইসরায়েলকে পরোক্ষ সমর্থন দেওয়ার অভিযোগে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস কেম্পজিনস্কি বিষয়টি তার একটি লিঙ্কডইন পোস্টে নিশ্চিত করেন যেখানে তিনি এর জন্য 'ভুল তথ্য' ছড়ানোকে দায়ী করেন। ম্যাকডোনাল্ডস যুক্তরাষ্ট্রভিত্তিক দ্বিতীয় বড় প্রতিষ্ঠান যেটি ইসরায়েল-গাজা যুদ্ধের উত্তেজনার কারণে ব্যবসায়িক ক্ষতি মোকাবেলা করেছে। এইরকম ব্যবসায়িক ক্ষতি মোকাবেলা করা অন্য প্রতিষ্ঠানটি হলো স্টারবাকস।

কেম্পজিনস্কি জানিয়েছেন, "মধ্যপ্রাচ্যসহ বেশ কিছু বাজারে ম্যাকডোনাল্ডস এর মত প্রতিষ্ঠানগুলোর ব্যবসার বড় ক্ষতি হচ্ছে ভুল তথ্য ছড়ানোর কারণে"। তিনি আরও বলেন, "এটা আসলে দুঃখজনক এবং ভিত্তিহীন। মুসলিম দেশগুলো সহ সকল দেশে আমরা স্থানীয় মালিক এবং কর্মচারীদের মাধ্যমে আমাদের ব্যবসা চালাই"।

ম্যাকডোনাল্ডস বিশ্বজুড়ে ৪০,০০০ এর বেশী দোকানের মালিকানা এবং পরিচালনার জন্য হাজার হাজার স্বাধীন ব্যবসার উপর নির্ভর করে। এর মধ্যে প্রায় ৫% দোকান মধ্যপ্রাচ্যে অবস্থিত। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর থেকে ম্যাকডোনাল্ডসের বাণিজ্যিক সদর দপ্তর এই হামলা নিয়ে কোন মন্তব্য অথবা অসমর্থন জানায়নি। তবুও এই যুদ্ধের প্রভাব প্রতিষ্ঠানটির উপর পরেছে।

হামলার পরের সপ্তাহে ম্যাকডোনাল্ডস (ইসরায়েল) জানিয়েছিলো এটি ইসরায়েলের সেনাদের বিনামূল্যে খাবার দিয়েছে। এর পরেই অনেকে প্রতিষ্ঠানটিকে বয়কটের ঘোষণা দেয় কারণ তারা গাজায় ইসরায়েলি সৈন্যদের চালানো হামলার বিষয়টিতে ক্ষুব্ধ। যার ফলে কুয়েত, মালয়েশিয়া ও পাকিস্তানের মত মুসলিম দেশগুলো ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটিকে বয়কট করেছে।

কেম্পজিনস্কির পোস্টটি সাম্প্রতিক দিনগুলিতে প্রতিষ্ঠানটির উপর চলমান বয়কটের যে প্রভাব সেই বিষয়টিকেই নির্দেশ করে।

প্যালেস্টাইন-পন্থী 'বয়কট, ডাইভেস্টমেন্ট এন্ড সাংকশনস' (বিডিএস) দল যা আনুষ্ঠানিকভাবে ম্যাকডোনাল্ডসকে এর আগে বয়কট করেনি, এই সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটিকে বয়কটের আহ্বান জানিয়েছে।

সৌদিভিত্তিক যে প্রতিষ্ঠানটি ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া পরিচালনা করে তারা মালয়েশিয়ায় বিডিএসের বিরুদ্ধে 'মিথ্যা ও মানহানিকর তথ্য' ছড়ানোর অভিযোগে ১৩লক্ষ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করলে দলটি এই বয়কটের আহ্বান জানায়।

বিডিএস মনে করে ম্যাকডোনাল্ডসের ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত এবং মামলা তুলে নেয়া উচিত। দলটি বলেছে, "ম্যাকডোনাল্ডস ইসরায়েলের সাথে তার লজ্জাজনক ফ্র্যাঞ্চাইজ চুক্তি বাতিল না করে মালয়েশিয়ান ও সৌদি মালিকদের দিয়ে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের সাথে শান্তিপূর্ণ সংহতির কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এটি হতে দিতে পারি না। আসুন ম্যাকডোনাল্ডসকে দেখাই যে সব জায়গা থেকে বয়কট করা হলে এর অবস্থা কেমন হতে পারে"।

ম্যাকডোনাল্ডস পোস্টে মামলার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

তার বক্তব্যে কেম্পজিনস্কি বলেন, "আমরা যে কোন ধরনের সংঘাত ও বিদ্বেষমূলক বক্তব্যকে ঘৃণা করি এবং সবার জন্যই আমরা গর্বের সাথে আমাদের দরজা খোলা রাখি"।
 

Related Topics

টপ নিউজ

ম্যাকডোনাল্ড / বয়কট / গাজা-ইসরাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • আন্তর্জাতিক ক্রিকেট এবং বয়কটের যত ঘটনা
  • ইউরোভিশন প্রতিযোগিতায় থাকছে ইসরায়েল; বয়কটের ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়ার
  • গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
  • বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net